মানবিক উদ্যোগে নজির গড়লেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন

দ্বিতীয়বার ঐতিহাসিক ফ্রি মেগা চক্ষু পরীক্ষা শিবির ও মেডিকেল ক্যাম্প

তন্ময় চক্রবর্তী: ইটাহারকে ছানিমুক্ত করে তোলা এবং এলাকার মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো এক ঐতিহাসিক মানবিক উদ্যোগ গ্রহণ করলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও ব্যবস্থাপনায় আগামীকাল বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত সুরুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজন করা হয়েছে এক বিশেষ বিনামূল্যের মেগা চক্ষু পরীক্ষা শিবির ও ফ্রি মেডিকেল ক্যাম্প।

এই শিবিরে ইটাহার বিধানসভা এলাকার প্রতিটি মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চক্ষু চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। শিবিরে থাকছে বিনামূল্যে চোখের পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ, চোখের জটিল রোগ ও ছানি শনাক্তকরণ, প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন এবং বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা।চক্ষু চিকিৎসার পাশাপাশি এই মেডিকেল ক্যাম্পে উপস্থিত থাকবেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক।

তাঁদের মধ্যে রয়েছেন অর্থোপেডিক বিশেষজ্ঞ, জেনারেল সার্জন, শিশু রোগ বিশেষজ্ঞ, নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ, এমডি মেডিসিন বিশেষজ্ঞ সহ আরও অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকরা।এ বিষয়ে বিধায়ক মোশারফ হোসেন জানান, ইটাহারের প্রতিটি মানুষের সুস্থ চোখ ও সুস্থ জীবন নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। উন্নত স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মানুষের সক্রিয় অংশগ্রহণ এই মানবিক প্রচেষ্টাকে আরও সফল ও অর্থবহ করে তুলবে।এই ঐতিহাসিক ফ্রি মেগা চক্ষু পরীক্ষা শিবির ও মেডিকেল ক্যাম্পে উপস্থিত থাকার জন্য ইটাহারবাসীর প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছেন বিধায়ক মোশারফ হোসেন।