প্রকাশিত হল গ্রামীণ কবি সরেন্দ্র নাথ সরকারের সৃষ্টিশীল সামাজিক লেখনী নিয়ে কাব্যগ্রন্থ “বালুচর”
তপন চক্রবর্তী।সৃষ্টিশীল কলমের সামাজিক লেখনী নিয়ে গ্রাম্য কবি সরেন্দ্র নাথ সরকার তার সাহিত্য ও সংস্কৃতির পরিমণ্ডলের মাঝে জীবনের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়েতার কাব্যগ্রন্থ ” বালুচর” প্রকাশ হল সম্প্রতি কলকাতার আনন্দ প্রকাশন থেকে। লেখক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের প্রত্যন্ত গ্রাম পূর্ব দুর্গাপুর গ্রামের দরিদ্র কৃষক পরিবারে জন্ম কবি সরেন্দ্র নাথ সরকারের।পিতা গোষ্ঠ বিহারী সরকার, মাতা কুটিবালা সরকার। ১৯৯১ সালে মাধ্যমিক পাস করে আর্থিক কারনে পড়াশোনা ছেড়ে দিয়ে পুড়িয়া মহেশ পুর বিদ্যালয়ের সামনেই একটি ছোট কাপড়ের দোকানের সাথে সাথে সরেন্দ্র নাথ সরকার মনোনিবেশ করেন সৃষ্টিশীল কবিতা লিখায়।
২০২৩ সালে সরেন্দ্র নাথ সরকারের প্রথম কাব্যগ্রন্থ”প্রকাশ হয় পয়লা বৈশাখ কাব্যগ্রন্থ।সেই থেকেই পেশা ব্যবসা হলেও নেশা সৃষ্টিশীল কবিতা লিখা।কবিতার নামকরণ ” বালুচর” কেন দেওয়া হল তার উত্তরে কবি সরেন্দ্র নাথ সরকার বলেন প্রবাহিত নদীর মত মানুষের জীবনও স্রোতের ধারার মত প্রবাহিত হয়ে ক্ষয়ের দিকে একদিন শূন্য হয়ে পড়ে ঠিক নদীও ক্ষয় হয়ে যাবার সাথে সাথে তার চিহ্ন স্বরূপ নদীর ধারে বালি জমে সেই বালি অক্ষত অবস্থায় বালুচর হিসাবে থাকে।সেই অক্ষত বালুচরের নামেই কাব্যগ্রন্থটির নামকরণ করা হয়” বালুচর”। কবি সরেন্দ্র নাথ সরকার বলেন তার এই কাব্য গ্রন্থে চেতনা,ভালোবাসা,প্রেম, প্রকৃতি এবং প্রতিবাদ মুলক এক হাজারো ফুলের ডালি নিয়ে হাজির হয়েছেন কলকাতার আনন্দ প্রকাশন হেকে থেকে কাব্যগ্রন্থ প্রকাশনার অনুষ্ঠানে।কবি সরেন্দ্র নাথ সরকার বলেন তার “বালুচর” কাব্য গ্রন্থটি কবিতা প্রেমী পাঠক পাঠিকাদের উদ্দেশ্যে উৎস্বর্গ করেছেন। সরেন্দ্র নাথ সরকারের “বালুচর” কাব্যগ্রন্থে মোট ৬৫ টি কবিতা প্রকাশ পেয়েছে।যা প্রত্যেকের কাছেই গ্রহণযোগ্য। “বালুচর” কাব্যগ্রন্থটি আনন্দ প্রকাশন,,সি_৮, কলেজ স্ট্রীট মার্কেট(দ্বিতল) কলকাতা ৭০০০০ থেকে প্রকাশিত।
প্রচ্ছদ _সমীর মজুমদার বিশিষ্ট কবি,সাহিত্যিক ও সংগঠক সুশান্ত ঘোষ সরেন্দ্র নাথ সরকারের কাব্যগ্রন্থ”বালুচর” সম্পর্কে কবি সাহিত্যিক ও সংগঠক সুশান্ত ঘোষ বলেছেন তার কাব্যগ্রন্থটি নিয়ে পাঠক যাতে নন্দিত হয়ে ওঠে তার আন্তরিক কামনা করছি।বাংলা সাহিত্যের সৃজনশীল অঙ্গনে প্রিয় পাঠক সমাজ কাব্যগ্রন্থটি থেকে প্রাপ্ত অনুভূতির প্রাকৃতিক রস আস্বাদন করুক তাহলেই কাব্যগ্রন্থটির লেখকের শ্রম স্বার্থক হবে।

