কালিয়াগঞ্জ প্রতীতির সাহিত্য আসরে আলোচনার বিষয়_”মূল্যবোধ ও সমাজ জীবন”
তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ,১৭ আগস্ট:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ভ্রাম্যমাণ সাহিত্য সংস্কৃতি ও কৃষ্টির ৪৯ তম বর্ষের দ্বিতীয় অধিবেশন বসে সংস্থার যুগ্ম সম্পাদিকা তথা এডভোকেট সুমনা গুহের বাসভবনে রবিবার সন্ধ্যায়।সাহিত্য আসরের এবারের মূল বিষয়বস্তু ছিল”মূল্যবোধ ও সমাজ ব্যবস্থা”।

এই বিষয়বস্তুর উপর মুখ্য আলোচক ছিলেন কবিসুকান্ত গুহ।কবি সুকান্ত গুহ আলোচনা শুরুর প্রথমেই বলেন মূল্যবোধ ও সমাজ ব্যবস্থার মত গুরুত্ব পূর্ণ আলোচনা এত অল্প পরিসরে এর মূল্যায়ন করা দুষ্কর ব্যাপার।আজ নিজেদের বাড়ি থেকে,স্কুল কলেজ,চাকরি স্থল,রাজনীতিতে সর্বত্র অত্যন্ত সুন্দর ভাবে দুর্নীতি বাসা বেঁধেছে। এই দুর্নীতি মানুষের মূল্যবোধকে একেবারে ধ্বংস করে ফেলেছে।মানুষ অর্থের কাছে মূল্যবোধ হারিয়ে ফেলতে বসেছে।তাই সবার আগে প্রত্যেকের নিজের বাড়ি থেকে এর শিকর উপরিয়ে তুলতে হবে।তবেই আমাদের আগামী প্রজন্মের কাছে সমাজ ব্যাবস্থার সুন্দর রূপ আগামীতে দেখতে পাবার আশা করা যেতে পারে।কবি সুকান্ত গুহ বিষয় বস্তুকে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রাঞ্জল ভাষায় তার বক্তব্য পরিবেশনের জন্য উপস্থিত সবাই তাকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট কবি ও সাংবাদিক রাধিকা রঞ্জন দেবভূতি,মৃন্ময় কর,অবসরপ্রাপ্ত শিক্ষক তথা কবি তপন কুমার চক্রবর্তী,কবি সুমনা গুহ,সংস্থার যুগ্ম সম্পাদক বিপুল মৈত্র কবি প্রদীপ কুমার রায়, কবি ননী গোপাল শীল,বানি সাহা মূল্য বোধ ও সমাজ জীবন নিয়ে আলোচনার ঝড় তোলে।অনুষ্ঠানে কবিতা পাঠ করেন সরেন্দ্র নাথ সরকার,প্রদীপ কুমার রায়। অনুষ্ঠানে আবৃত্তি পাঠ করে শোনান বিপুল কুমার মৈত্র।সাহিত্য আসরে দেশাত্ম বোধক সঙ্গীত পরিবেশন করেন শেফালী সরকার,বানি সাহা এবং ও তাপস চট্টোপাধ্যায়।অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দরভাবে সঞ্চালনা করেন ড:কাঞ্চন দে।

