নেপালের কাঠমন্ডুতে সাউথ এশিয়া কান্ট্রি রিলিয়ানস অ্যাওয়ার্ড পেল রায়গঞ্জের ১০৮ বারের রক্তদাতা সুব্রত সরকার _
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ১ লা জানুয়ারি: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ১০৮ বারের রক্তদাতা সুব্রত সরকার সম্প্রতি নেপালের কাঠমুন্ডুতে সাউথ এশিয়া কান্ট্রি রিলিয়ান্স অ্যাওয়ার্ড পেল।রায়গঞ্জের ১০৮ বারের রক্তদাতা সুব্রত সরকারের হাতে এই আওয়ার্ডটি তুলে দেন নেপালের ভূতপূর্ব প্রধান মন্ত্রী মাধব কুমার নেপাল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী দীপক প্রকাশ।ভারত নেপাল মৈত্রী ফোরামের

ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা মুম্বাইয়ের বিশিষ্ট সঙ্গীতশিল্পী শান্তশ্রীভট্টাচার্য নেপালের রুদ্রাক্ষ মালা পরিয়ে সম্মান জ্ঞাপন করেন সার্ক অ্যাওয়ার্ড পাওয়া সুব্রত সরকারকে।সুব্রত সরকার বলেন আমাকে যে সন্মান দেওয়া হল সেই সন্মান আমি উত্তর দিনাজপুর জেলা বাসীদের জন্য উৎস্বর্গ করলাম বলে জানান।রক্ত আন্দোলনের সৈনিক সুব্রত সরকার নেপাল থেকে এই এশিয়া কান্ট্রি ব্রিলিয়ানস আওয়ার্ড পাওয়ায় রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার মানুষ সুব্রত সরকারকে তার এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানায়



