কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবের ঐতিহ্যবাহী উত্তরবঙ্গ ভিত্তিক দীপালি উৎসবের (ক)বিভাগে আয়ূষি চক্রবর্তী রবীন্দ্র সঙ্গীতে প্রথম,নজরুল গীতিতে প্রথম,শ্যামা সঙ্গীতে দ্বিতীয় এবং কত্থক নৃত্যে তৃতীয় স্থান দখল করে (ক) বিভাগে গ্রুপ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে। আয়ুশি চক্রবর্তীর হাতে গ্রুপ চ্যাম্পিয়নের পুরস্কার তুলে দেন প্রতিবাদ দীপালি উৎসব কমিটির সভাপতি সঞ্জয় ভট্টাচার্য(বব)।

(খ)বিভাগে আধুনিক গানে প্রথম, ভজনে প্রথম এবং নজরুল গীতিতে প্রথম স্থান দখল করে (খ)বিভাগে গ্রুপ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে নেহা ভট্টাচার্য।নেহার হাতে গ্রুপ চ্যাম্পিয়নের পুরস্কার তুলে দেন প্রতিবাদ ক্লাবের সভাপতি তুলসী জয় সোয়াল।

 

প্রতিবাদ ক্লাবের ঐতিহ্যবাহী ৫২ তম দীপাবলী উৎসবের (গ) বিভাগের অতুল প্রসাদি সঙ্গীতে প্রথম,নজরুল গীতি তে প্রথম এবং লোকসঙ্গীতে দ্বিতীয় স্থান দখল করে সোহম লাহা

 

(গ).বিভাগে এবার প্রতিবাদ ক্লাবের দীপাবলী উৎসবে গ্রুপ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।সোহমের হাতে গ্রুপ চ্যাম্পিয়নের পুরস্কারটি তুলে দেন প্রতিবাদ ক্লাবের সভাপতি তুলসী জয়সোয়াল।