দীর্ঘদিন যাবৎ কালিয়া গঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়ের সাথে বিধান সভার মানুষদের কোন দেখা সাক্ষাৎ না থাকায় ক্ষুব্ধ কালিয়াগঞ্জের মানুষ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ৭ অক্টোবর: সবাই জানে সেই গানের কথা ” তোমার দেখা নাইরে তোমার দেখা নাই”।এই কথাটা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের ক্ষেত্রে একদম প্রযোজ্য। বছরের অধিকাংশ সময় কালিয়াগঞ্জের বিধায়কবাইরে থাকলেও দুর্গোৎসবের কটা দিন সবাই আশা করে থাকে তাদের বিধায়কের সাথে দেখা সাক্ষাৎ করে কিছু দাবি দাওয়া জানাবেন।কিন্তু তাদের কপাল এমন তারা বিজেপির বিধায়ককে ভোট দিলেও সাধারন মানুষ তাদের বিধায়কের সাথে কথা বলার সুযোগটা পর্যন্ত পান না।

পূজার কটা দিন তৃণমূলের নেতারা দুর্গোৎসবকে জনসংযোগের হাতিয়ার করলেও বিজেপির বিধায়ক সেসব মনে করেনা। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে আগামী বিধান সভা নির্বাচনে পদ্ম প্রতীকের প্রার্থী হচ্ছেনা বেমালুম বুঝতে পেরেই তিনি হাল ছেড়ে দিয়েছেন।তাই কালিয়া গঞ্জের বিধায়ক সৌমেন রায় কালিয়াগঞ্জ থেকে পাততাড়ি গুটানোর দিকেই তৎপর বলেই মনে হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক কালিয়াজাঞ্জ পৌর সভার জনৈক কমিশনার জানান বিজেপির বিধায়ক সৌমেন রায়ের পূজার কয়েকটা দিন অবশ্যই থাকা উচিত ছিল। অন্য সময়তো তিনি থাকেননই না। উৎসবের মরশুমে বিধায়কের নির্বাচন ক্ষেত্রে থাকা উচিৎ ছিল।যদিও বিধায়কের সাফাই তিনি না থাকলেও কালিয়া গঞ্জে তার প্রতিনিধি ছিল।তিনি জানান তার দলের প্রতিনিধিরা বেশ কিছু নুতন বস্ত্র এলাকার মানুষদের হাতে তুলে দেওয়া হয়।

