দীপাবলির আগে টুঙ্গী দিঘিতে শিবম জুয়েলারির বিরাট ধামাকা!গ্র্যান্ড ওপেনিংয়েই ১০ গ্রাম সোনা কিনলে মিলছে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়, বিশেষ অতিথি স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী সোহানি গুহ
দীপাবলির আগে উত্তর দিনাজপুরের গয়নাপ্রেমীদের জন্য বিরাট সুখবর! সোনার গয়না কেনাকাটায় আকর্ষণীয় ছাড়ের চমক নিয়ে টুঙ্গী দিঘিতে পথ চলা শুরু করল শিবম জুয়েলারি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল সংস্থার নতুন শোরুমের গ্র্যান্ড ওপেনিং। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী সোহানি গুহ।অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভিনেত্রী সোহানি গুহ নতুন শোরুমের উদ্বোধন উপলক্ষে নিজের আনন্দ ও শুভেচ্ছার কথা তুলে ধরেন। তিনি শিবম জুয়েলারির নতুন পথচলার সাফল্য কামনা করে তিনি ক্রেতাদের এই নতুন শোরুমে আসার আহ্বান জানান।শুধু নতুন শোরুমের উদ্বোধনই নয়, গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় অফার। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ গ্রাম সোনা কিনলে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে। গ্র্যান্ড ওপেনিংয়ের দিন থেকে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত এই বিশেষ অফার চলবে। ফলে দীপাবলি ও আসন্ন উৎসবের মরশুমে সোনার গয়না কেনার পরিকল্পনা করছেন যাঁরা, তাঁদের কাছে এই অফার বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে।উল্লেখ্য, ১৯৯০ সালে শিবম জুয়েলারির পথ চলা শুরু। দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতা ও ক্রেতাদের আস্থাকে সঙ্গী করে ধীরে ধীরে নিজেদের ব্যবসার পরিধি বাড়িয়েছে এই সংস্থা। বর্তমানে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ এবং দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডী-সহ বিভিন্ন এলাকায় নিজেদের পরিষেবা পৌঁছে দেওয়ার পর এবার টুঙ্গী দিঘিতে নতুন শোরুমের মাধ্যমে যাত্রা শুরু করল শিবম জুয়েলারি। এটি সংস্থার চতুর্থ শো
রুম বলে জানা গিয়েছে।টুঙ্গী দিঘির চার রাস্তার মোড় থেকে রায়গঞ্জ যাওয়ার পথে হাতের বাঁদিকে অবস্থিত এই নতুন শোরুম। আধুনিক পরিবেশে পছন্দের সোনার গয়না কেনার পাশাপাশি গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বিশেষ ছাড়ের সুযোগ ক্রেতাদের বাড়তি আকর্ষণ জোগাবে বলেই আশা সংস্থার।দীপাবলির আগে শিবম জুয়েলারির এই নতুন উদ্যোগ এবং ১০ গ্রাম সোনা কেনায় ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা ইতিমধ্যেই এলাকায় বাড়তি উৎসাহ তৈরি করেছে।সংস্থার কর্ণধার জানান, ৩০ অক্টোবর থেকে আগামী ১১ নভেম্বর পর্যন্ত এই বিশেষ অফারগুলি চালু থাকবে।

১০ গ্রাম সোনা কেনার ক্ষেত্রে থাকছে বিশেষ ছাড়। পাশাপাশি সোনার গয়নার মজুরির ওপর ২৫ শতাংশ ছাড় এবং হীরের গয়নার মজুরির ওপর ১০০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। পুরোনো সোনা এক্সচেঞ্জের ক্ষেত্রেও থাকছে ১০০ শতাংশ মূল্য ফেরতের বিশেষ সুবিধা।
এছাড়াও ২৫ হাজার টাকার বেশি কেনাকাটায় ক্রেতাদের জন্য থাকছে নিশ্চিত উপহার।শিবম জুয়েলারি হাউসের কর্ণধার বলেন, ১৯৯০ সাল থেকে আমাদের এই ব্যবসায়িক পথচলা শুরু। দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময় ধরে ক্রেতাদের ভালোবাসা, বিশ্বাস ও আস্থাকে সম্বল করেই আমরা এগিয়ে চলেছি। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও কুশমণ্ডীতে পরিষেবা দেওয়ার পর এবার টুঙ্গী দিঘিতে আমাদের নতুন শোরুমের সূচনা হল। এটি আমাদের চতুর্থ শোরুম।

এখানকার ক্রেতাদেরও উন্নত মানের গয়না, ভালো পরিষেবা এবং আকর্ষণীয় অফার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ৩০ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই, উৎসবের মরশুমে ক্রেতারা তাঁদের পছন্দের গয়না কেনার পাশাপাশি এই বিশেষ অফারের সুবিধাও গ্রহণ করুন।অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী সোহিনী গুহ রায়ের উপস্থিতি গ্র্যান্ড ওপেনিংকে আরও আকর্ষণীয় করে তোলে। তাঁর বক্তব্য ও শুভেচ্ছাবার্তা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।উল্লেখ্য, ১৯৯০ সালে শিবম জুয়েলারির পথ চলা শুরু হয়। দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতা ও ক্রেতাদের আস্থাকে সঙ্গী করে ধীরে ধীরে নিজেদের ব্যবসার পরিধি বাড়িয়েছে এই সংস্থা। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডীর পর এবার টুঙ্গী দিঘিতে নতুন শোরুমের মাধ্যমে নিজেদের পরিষেবা আরও বিস্তৃত করল শিবম জুয়েলারি হাউস।টুঙ্গী দিঘির চার রাস্তার মোড় থেকে রায়গঞ্জ যাওয়ার পথে হাতের বাঁদিকে অবস্থিত এই নতুন শোরুম। দীপাবলির আগে সোনার গয়নার মজুরিতে ২৫ শতাংশ এবং হীরের গয়নার মজুরিতে ১০০ শতাংশ ছাড়ের ঘোষণা ঘিরে ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি হয়েছে।


