দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:আজ দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী নিতিন নাবিন জি-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল। এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে।সূত্রের খবর, সাক্ষাৎকালে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার উন্নয়ন, সংগঠন শক্তিশালীকরণ এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

রায়গঞ্জ ও আশপাশের এলাকার পরিকাঠামো উন্নয়ন, রেল, শিক্ষা ও কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ও আলোচনায় উঠে আসে বলে জানা গিয়েছে।সাক্ষাৎ শেষে সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন,“আজ মাননীয় সর্বভারতীয় সভাপতির সঙ্গে সাক্ষাৎ করে অত্যন্ত ভালো লাগলো। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সার্বিক উন্নয়ন এবং সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মাননীয় সভাপতির দিকনির্দেশ ও আশ্বাস আমাদের আগামী দিনে আরও শক্তিশালীভাবে মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।”তিনি আরও বলেন,“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি যাতে রায়গঞ্জের প্রতিটি প্রান্তের মানুষের কাছে পৌঁছয়, সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”এই সৌজন্য সাক্ষাৎকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের রাজনৈতিক ও উন্নয়নমূলক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।







