জীবনরেখা হাসপাতালে হৃদরোগ চিকিৎসায় বড় পদক্ষেপ
তন্ময় চক্রবর্তী :- উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে রায়গঞ্জের জীবনরেখা হাসপাতাল। হাসপাতালের কর্ণধার ডা. শান্তনু দাস জানিয়েছেন, কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের ডিরেক্টর ও সিনিয়র কনসালট্যান্ট, প্রখ্যাত MICS ও রোবোটিক কার্ডিয়াক সার্জন ডা. সুশান মুখোপাধ্যায় (MBBS, MS, MCh–CTVS)

নিয়মিতভাবে জীবনরেখা হাসপাতালে রোগী দেখবেন।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জটিল হৃদরোগে আক্রান্ত রোগীদের পরামর্শ ও চিকিৎসা দেওয়ার পাশাপাশি ডা. সুশান মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন প্রান্তে সম্পন্ন হওয়া হার্ট সার্জারির পরবর্তী ফলো-আপ পরীক্ষা-নিরীক্ষাও জীবনরেখা হাসপাতালেই করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ এই উদ্যোগকে হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে।জীবনরেখা হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, খুব শীঘ্রই এখানে পূর্ণাঙ্গ কার্ডিয়াক সার্জারি পরিষেবা চালু করার লক্ষ্যে কাজ শুরু হয়েছে।
ওপেন হার্ট সার্জারি সহ আধুনিক ও উন্নতমানের হৃদরোগ চিকিৎসা পরিষেবা চালু করার প্রস্তুতি চলছে। ডা. সুশান মুখোপাধ্যায়ের সংযুক্তিকে সেই বৃহত্তর লক্ষ্যের প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।এই সহযোগিতার ফলে উত্তর দিনাজপুর সহ সংলগ্ন জেলার হৃদরোগে আক্রান্ত রোগীরা উন্নতমানের পরামর্শ ও বিশেষায়িত চিকিৎসা পরিষেবা নিজেদের জেলাতেই গ্রহণ করতে পারবেন বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে সব ধরনের আধুনিক কার্ডিয়াক চিকিৎসা পরিষেবা চালু করা হবে বলেও জানানো হয়েছে।এই গুরুত্বপূর্ণ ঘোষণাকে কেন্দ্র করে আগামী ২১ ফেব্রুয়ারি দুপুর ১টায় জীবনরেখা হাসপাতালের চতুর্থ তলায় একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।






![]()
