Life Way Academy-র বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন
সম্প্রতি Life Way Academy–র উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Life Way Academy–র ডিরেক্টর প্রবোধ দেবশর্মা, সম্পাদক পবিত্র দেবশর্মা, সহ-সম্পাদক নির্মল দেবশর্মা, ৭ নম্বর ভান্ডার অঞ্চল প্রধান মাননীয় জীবেশ দেবশর্মা, বিশিষ্ট সমাজসেবী অমূল্য দেবশর্মা, প্রধান শিক্ষক অনিমেষ সেনগুপ্ত সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, ছাত্র-ছাত্রী ও অভিভাবক-অভিভাবিকাবৃন্দ।

অনুষ্ঠানে প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে Life Way Academy–র ডিরেক্টর প্রবোধ দেবশর্মা বলেন,“এই বছর আমাদের বিদ্যালয়ের তৃতীয় বর্ষ। বর্তমানে আমাদের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৫০ জন এবং শিক্ষক রয়েছেন ১০ জন। আমরা বাংলা মাধ্যমের পাশাপাশি নাচ, গান, আর্ট, কম্পিউটার ও নীতি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে পাঠদান করে থাকি। শিক্ষার সঙ্গে সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”তিনি আরও বলেন, এই ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের আত্মবিশ্বাস বাড়ায়। ভবিষ্যতে Life Way Academy আরও উন্নত শিক্ষা পরিকাঠামো ও সুযোগ-সুবিধা নিয়ে এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানজুড়ে ছাত্র-ছাত্রীদের নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। সফলভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।




