চিৎপুর স্টেশন থেকে কলকাতায় উত্তর দিনাজপুরের বিজেপি বিধায়করা,সাংগঠনিক বৈঠক ও ৯ মে মন্ত্রিত্ব শপথ গ্রহণ কর্মসূচিকে ঘিরে জোর তৎপরতা

📍 কলকাতা: সাংগঠনিক বৈঠক এবং আগামী ৯ মে অনুষ্ঠিত হতে চলা মন্ত্রিত্বের শপথ গ্রহণ কর্মসূচিকে সামনে রেখে কলকাতায় পৌঁছালেন উত্তর দিনাজপুর জেলার বিজেপির শীর্ষ নেতৃত্ব ও নবনির্বাচিত বিধায়করা।রায়গঞ্জের সাংসদ Kartick Chandra Pal-এর নেতৃত্বে চিৎপুর রেলওয়ে স্টেশন থেকে কলকাতায় পৌঁছান জেলার একাধিক বিজেপি বিধায়ক।

তাদের মধ্যে ছিলেন কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক Utpal Maharaj, রায়গঞ্জ বিধানসভার বিধায়ক Kaushik Choudhury, হেমতাবাদ বিধানসভার বিধায়ক Haripada Barman এবং করণদিঘি বিধানসভার বিধায়ক Biraj Biswas।দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি, জেলার রাজনৈতিক রূপরেখা এবং সরকার গঠনের পরবর্তী পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন তারা। পাশাপাশি ৯ মে অনুষ্ঠিত হতে চলা শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপি শিবিরে ইতিমধ্যেই উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।বিজেপির এই জয়যাত্রার পর উত্তর দিনাজপুর জেলা থেকে একাধিক বিধায়কের একসঙ্গে কলকাতায় পৌঁছানোকে রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জেলার সংগঠনকে আরও শক্তিশালী করা এবং উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই নেতৃত্বের এই সক্রিয় ভূমিকা বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।