কালিয়াগঞ্জ পৌর সভার নুতন চেয়ারম্যান ঘোষণার পূর্বে তৃণমূলের কাউন্সিলর ভাঙ্গানোর খেলায় বিজেপি

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর,১৭ নভেম্বর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার নুতন চেয়ারম্যান বদলে তৃণমূলের মধ্যে আতঙ্ক বাড়ার সাথে সাথে অস্থিরতা বেড়েই চলেছে। তৃণমূলের আশঙ্কা বিজেপি চেয়ারম্যান বদলের সুযোগে তৃণমূলের কাউন্সিলর ভাঙ্গানোর চেষ্টা চালিয়ে যাবে।জনসূত্রের খবর কালিয়াগ , ঞ্জ পৌর সভার চেয়ারম্যান নির্বাচনের কারনে তৃণমূলের কাউন্সিলরদের ২৪ ঘণ্টা আগে থেকেই তৃণমূলের কাউন্সিলরদের মধ্যে যারা পুরুষ কাউন্সিলর আছে তাদেরকে কোন এক কালিয়া গঞ্জের হোটেলে নিয়ে যাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাত্রিবাসের সাথে কব্জি ডুবিয়ে চব্যচোষা আহারের।

 

আগামী কাল ফিনিশিং টাচ দেবার জন্য তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার সভাপতি কনাইয়ালাল আগরওয়াল তৃণমূলের ১০ জন কাউন্সিলরদের নিয়ে শেষ বৈঠক করবেন বলে জানা যায়।যদিও তৃণমূলের কালিয়াগঞ্জ সহ সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী সুজিত সরকার বলেন কালিয়াগঞ্জ পৌর সভা আগেও ছিল তৃণমূলের এবারেও থাকবে তৃণমূলেরই।সুজিত সরকার বলেন রাম নিবাস দা আসবেন আগামীকাল। তৃণমূলের বিদায়ী কাউন্সিলর বলেন আগামী বুধবার বেলা ২ টায় এক বৈঠকে বিদায়ী চেয়ারম্যান রাম নিবাস সাহার পদত্যাগে সিলমোহর দেবার পর কালিয়াগঞ্জ শহরের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর বিশ্বজিৎ কুন্ড শপথ নেবেন নুতন চেয়ারম্যান হিসাবে।এসব ঠিক থাকলেও তৃণমূলের অন্দরে যে চোরা স্রোত চলছে সেটা তৃণমূলের নেতৃত্ব খুব ভালো করেই জানেন।কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান বদলে তৃণমূলের মধ্যেই বিভাজন দেখাযায়।শাসক দলের বেশ কিছু নেতা মনে করেন চেয়ারম্যান রাম নিবাস সাহা কালিয়াগঞ্জ শহরের মানুষদের মধ্যে ভালো কাজের সুবাদে বেশ সুনাম অর্জন করেছিলেন।তাহলে তাকে অহেতুক কেন সরানো হাচ্ছে?অন্যদিকে বিশ্বজিৎ কুন্ডু কেই চেয়ারম্যান করা হোক।আর এই সুযোগকে কাজে লাগিয়ে কালিয়াগঞ্জপৌর সভায় বিরোধী বিজেপি দল পৌর সভা শাসক দলের হাত থেকে ছিনিয়ে নিলেও নিতে পারে শাসক তৃণমূলের দল ভাঙিয়ে।