আশা কর্মীদের বিভিন্ন দাবিতে রায়গঞ্জে পথ অবরোধ ও ডেপুটেশন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ১৭ নভেম্বর:সোমবার উত্তর দিনাজপুর আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে রায়গঞ্জ শহরের ঘড়ি মোরে পথ অবরোধের পর আশা কর্মীরা রায়গঞ্জের কর্ণজো রায় গিয়ে উত্তর দিনাজপুর জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন দেয়।তারা তাদের ডেপুটেশনে চার দফা দাবি জানিয়ে জেলা শাসককে ডেপুটেশন দেয়।যার মধ্যে চার মাস ধরে তারা ভাতা না পাওয়ার কথা ছাড়াও তাদের বেতন ছাব্বি শহাজার টাকা দেবার দাবি জানানো হয়।

 

 

উত্তর দিনাজপুর জেলার সমস্ত ব্লকের আশা কর্মীরা রায়গঞ্জ জেলা শাসকের দপ্তরের সামনে আশা কর্মীরা বিক্ষোভ দেখান।এক সাক্ষাৎকারে আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা সুতপা ঝাঁ বলেন সারা উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় ৬০০ আশা কর্মীরা এই বিক্ষোভে অংশ গ্রহন করে।সম্পাদিকা সুতপা ঝাঁ বলেন তারা চার মাস ধরে তাদের মাসিক ভাতার টাকা পায়না,তাছাড়াও একবছর ধরে পি এল আই এর টাকা সহ বিভিন্ন ধরনের ফান্ডের টাকা দেবার কোন নামগন্ধ নেই।তাই আমরা আজ এসোমবার উত্তর দিনাজপুর জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে তাদের সমস্যার কথা জানান।জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা তাদের সমস্যার কথা শোনেন এবং আশা কর্মীদের সমস্যার সমাধান করা যায় সেব্যাপারে প্রতিশ্রুতি দেন আশা কর্মী ইউনিয়নের কর্মকর্তাদের আশা কর্মী ইউনিয়নের নেত্রী বলেন তাদের মাসিক মাইনা অবিলম্বে ছাব্বিশ হাজার করতে হবে অন্যথায় ডিসেম্বর মাস থেকে তাদের আন্দোলন লাগাতার চলবে বলে নেত্রী হুংকার দেন।আশা কর্মীরা রায়গঞ্জের ঘড়ি মোরে তাদের চার দফা দাবির ভিত্তিতে পথ অবরোধ করলে বেশ কিছুক্ষন গাড়ি চলাচল বন্ধ থাকার পর পুলিশের তৎপরতায় পথ অবরোধ তুলে নেওয়া হয়।