কালিয়াগঞ্জে শ্রীমতি নদীর তীরে বেবী সুইমিং পুলের উদ্বোধন, বিজেপি সংসদের এক কোটি টাকা তৃণমূলের পৌর পিতার প্রত্যাখ্যান
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর,১৫ ডিসেম্বর:দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে সুইমিং পুলের উদ্বোধন করলেন নারকেল ফাটিয়ে সদ্য দায়িত্ব প্রাপ্ত কালিয়াগঞ্জ তৃণমূল পরিচালিত পৌসভার পৌর পিতা বিশ্বজিৎ কুন্ডু শ্রীমতি নদীর তীরে।উপস্থিত ছিলেন উপ পৌর পিতা জয়া বর্মন দেব শর্মা।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা বিশ্বজিৎ কুন্ডু বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ৮৫ লক্ষ্য টাকা ব্যয়ে এই পৌর সুইমিং পুল নির্মাণের কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে বলে জানান।পৌর পিতা বলেন ৮২ ফুট লম্বা এবং ৪১ফুট চওড়া হবে নব নির্মিত পৌর সুইমিং পুলটি। জানা যায় কলকাতার একটি নামি ঠিকাদার এই বেবী সুইমিং পুলটি নির্মাণের দায়িত্ব পেয়েছে।আনুমানিক ৫ বিঘা জমিতে গ্রিন সিটি প্রকল্পের মাঝে এই সুইমিং পুলের কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে বলে পৌর পিতা বিশ্বজিৎ কুন্ডু বলেন।

জানা যায় রায়গঞ্জের বর্তমান সংসদ তথা কালিয়াগঞ্জের প্রাক্তন তৃণমূলের পৌর পিতা কার্তিক চন্দ্র পাল পৌর পিতা থাকার সময় কালিয়াগঞ্জ পৌর সভার সুইমিং পুলের জমি ক্রয় করা করা হয়।পরবর্তীতে কার্তিক চন্দ্র পাল তৃণমূল দল ছেড়ে বিজেপি দলে যোগ দিলে সুইমিং পুলের কাজ মুখ থুবড়ে পড়ে।এরপর রাম নিবাস সাহা পৌর পিতার দায়িত্ব পাবার পর সুইমিং পুল নিয়ে আবার আলোচনা শুরু হয়।রাজ্য সরকারের দেওয়া ৮৫ লক্ষ্য টাকা ব্যয়ে বেবী সুইমিং পুল নির্মাণ করা হবে বলে রাম নিবাস সাহা জানান। জানা যায় কালিয়াগঞ্জ পৌর সভার বোর্ড মিটিংয়ে রায়গঞ্জের সাংসদ তথা কালিয়াগঞ্জ পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর কার্তিক চন্দ্র পাল বলেন কালিয়াগঞ্জ পৌর সভায় সুইমিং পুলের টেন্ডারের আগেই বোর্ড মিটিংয়ে প্রস্তাব দিয়েছিলাম ৮৫ লক্ষ টাকা ব্যয়ে “বেবী” সুইমিং পুল নির্মাণ না করে আমার সাংসদ কোটা থেকে এক কোটি টাকা দিচ্ছি সেই অর্থ দিয়ে একটু বড়সর সুইমিং পুল করা হোক।কেননা বারে বারে সুইমিং পুল করা যাবেনা। কিন্তু কি আচার্যের ব্যাপার উন্নয়নের ক্ষেত্রেও তৃণমূল দলের ছুত মার্গের মানসিকতা বর্তমান যুগেও তারা বহন করে চলছে।যা উন্নয়নের পরিপন্থী।


![]()
