কালিয়াগঞ্জে বিজেপির”হর ঘর তেরঙা” যাত্রায় জাতীয় পতাকা হাতে বিধায়ক উৎপল মহারাজ_

বুধবার রাতে কালিয়াগঞ্জে বিজেপির হর ঘর তেরঙ্গা যাত্রায় কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ জাতীয় পতাকা হাতে নিয়ে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী মাঠ থেকে হর ঘর তেরঙা যাত্রা শুরু করে।হর ঘর তেরঙ্গা যাত্রাটি কালিয়াগঞ্জ সুকান্ত মোড় হয়ে বিবেকানন্দ মোড় হয়ে ডাকবাংলো রোড হয়ে কালিয়াগঞ্জ থানার সামনে বিসর্জন ঘাটে হর ঘর তেরঙ্গা যাত্রায় সমাপ্তি ঘটে।

এই আবেগ জড়ানো হর ঘর তেরঙ্গা যাত্রায় উত্তর দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ,কালিয়াগঞ্জ বিধান সভা ইনচার্জের দিলীপ বর্মন,বিজেপির বর্ষীয়ান নেতা কমল সরকার,বিজেপির কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন মন্ডল সভাপতি এবং বিজেপি দলের কর্মকর্তাদের সাথে পুরুষরা যেমন অংশগ্রহণ করেন তেমনি মহিলাদের অংশগ্রহণ গ্রহন ছিল চোখে পড়ার মত।