কালিয়াগঞ্জ ব্লকের প্রাথমিক বিদ্যালয়গুলিতে পিএম পোশনের টাকা দুইমাস ধরে না আসায় মিড_ডে – মিলের খাবার বন্ধ হতে চলেছে
তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ ১৩ আগস্ট:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের দুই সার্কেলে প্রাথমিক বিদ্যালয়গুলিতে সময়মত পিএম পোশনের টাকা না আসায় সম্ভবত আগামী সপ্তাহ থেকে প্রাথমিক বিদ্যালয় গুলিতে মিড_ ডে – মিলের রান্না বন্ধ হতে চলেছে। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলার সভাপতি অয়ন দত্ত এক সাক্ষাৎকারে অভিযোগ জানিয়ে বলেন গত জুন এবং জুলাই মাসের টাকা এখনো আসেনি।
সামনের সপ্তাহে যদি বাজারের দোকানদারদের বকেয়া টাকা না দিতে পারি তাহলে নিশ্চিত ভাবেই বলতে পারি কালিয়াগঞ্জ ব্লকের দুটি সার্কেলের বিদ্যালয় গুলির সবকটি বিদ্যালয়েই মিড_ ডে _ মিলের বাচ্চাদের দুপুরের খাবার বন্ধ হয়ে যাবে। তাদের কালিয়াগঞ্জ ব্লকের বিদ্যালয়গুলিতে সম্ভবত আগামী সপ্তাহ থেকে মিড_ডে _মিলের রান্না বন্ধ হয়ে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে।এই সমস্যার কথা কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক লক্ষীকান্ত রায় কে লিখিত আকারে জানিয়ে দিয়েছেন বলে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলার সভাপতি অয়ন দত্ত। কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক লক্ষীকান্ত রায় মিড _ডে মিলের রান্না কোনভাবেই যাতে বন্ধ না হয় সেদিকে দেখছেন বলে জানান। কালিয়াগঞ্জ ১ নম্বর সার্কেলের সম্পাদক কৌশিক তালুকদার বলেন এভাবে দুই মাস তিনমাসের রান্নার সামগ্রী দোকানদাররা দিতে চায়না।তাই সরকারের উচিৎ দখলদারদের টাকা যেন সময় মত দেওয়া যায় তার ব্যবস্থা নিতে হবে। অপর দিকে কালিয়াগঞ্জ ব্লকের ২নম্বর সার্কেলের সম্পাদক রিঙ্কু রজক বলেন বিদ্যালয়ের মিড_ডে মিলের রান্নার সামগ্রী ক্রয় করার অর্থ সরকার থেকে সবসময় সময় মত দেওয়া উচিৎ।কারণ বাচ্চা দের খাবার নিয়ে শিক্ষকদের সবসময় চিন্তার মধ্যে থাকতে হয়।এটা কেন হবে?

