কালিয়াগঞ্জে গেরুয়া ঝড়ে বিধ্বস্ত তৃণমূল — ৭৬ হাজারে হার, ঘুরে দাঁড়ানো কি আদৌ সম্ভব?
তন্ময় চক্রবর্তী এবারের বিধানসভা নির্বাচনে সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে কালিয়াগঞ্জ বিধানসভাতেও রেকর্ড ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী উৎপল মহারাজ। তার জয়ের ব্যবধান ৭৬ হাজার ৪২৫ তিনি হারিয়ে দেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের নিতাই বৈশ্যকে।এবার প্রশ্ন যেভাবে কালিয়াগঞ্জ এ তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে পর্জদস্ত হল তাতে কি আর কোন দিন ও ঘুরে দাঁড়াতে পারবে এখানে তৃণমূল কংগ্রেস ?

কারণ যেভাবে কালিয়াগঞ্জ শহরের ১৭ টি ওয়ার্ডে ধরাশায়ী হয়েছে তৃণমূল কংগ্রেস তাতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূল কংগ্রেসের আর ঘুরে দাঁড়ানো এখান থেকে সম্ভব নয়।।
এর উপর বুমেরাং হয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের পরিবর্তন। নির্বাচনের আগে কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেস দাবি করেছিল তারা এবার ভালো ফলাফল করবে কালিয়াগঞ্জ শহরে। কিন্তু ভালো ফলাফল তো দূরের কথা। বিভিন্ন ওয়ার্ডে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে এত ব্যবধানে পিছিয়ে থাকতে বিজেপির সঙ্গে তাতে আর বলার অপেক্ষা থাকে না যে শহরে যারা তৃণমূল কংগ্রেস করে তারা কি আদৌ তৃণমূল কংগ্রেসের সাথে ছিলেন। নাকি লোক দেখানো তৃণমূল কংগ্রেস করলেও দলে দলে বিজেপির অন্দরে ঝুকেছিলেন। যার প্রতিফলন ঘটল ইভিএমে। তৃণমূলের এই হারের কারণ অনুসন্ধান করতে গিয়ে বেশ কয়েকটি কারণ উঠে আসে। পোস্টমার্টেম রিপোর্ট যা বলছে তা হলো এক নম্বর।। প্রার্থী নিয়ে দলের অন্ধরে ক্ষোভ। প্রার্থীর দাবিদার ছিলেন ৬ থেকে ৭ জন। যারা দাবিদার ছিলেন এরা কি আদৌ তৃণমূল কংগ্রেসের হয়ে আন্তরিকভাবে ভোট প্রচারে নেমেছিলেন নাকি লোক দেখানো প্রার্থীর সঙ্গে গিয়ে শুধু প্রচার করেছেন নিজেকে বাঁচানোর তাগিদে।।দ্বিতীয় কারণ যেটা উঠে আসছে সেটা হল তৃণমূলের অন্তরে কর্মীদের মধ্যে একটা ক্ষোভ ছিল যে কালিয়াগঞ্জ বিধানসভা আসনটি যেহেতু রাজবংশীদের জন্য সংরক্ষিত সেক্ষেত্রে দল প্রকৃত রাজবংশী কোন তৃণমূল নেতাকে বিধানসভা নির্বাচনে টিকিট দিলেন না কেন ? তৃতীয় কারণ হিসেবে উঠে আসছে ভোটের ঠিক কয়েক মাস আগে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি এবং উপপৌরপতি কে সরানো হয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে। সেটা কালিয়াগঞ্জবাসী ভালোভাবে মেনে নেয় নি। শুধু তাই নয়, এই নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছিল যার ফলাফল ইভিএম এ যে পড়েছে সে নিয়ে কোন দ্বিমত নেই।চতুর্থ কারণ হিসেবে উঠে আসছে প্রচারের ময়দানে তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থী উৎপল মহারাজ কে ব্যক্তিগত আক্রমণ যেভাবে করেছে সেটা সাধারণ মানুষ কি শহর কি গ্রাম ভালোভাবে মেনে নেয়নি।। সাধারণ মানুষের বক্তব্য ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই দেশে সকলেরই অধিকার রয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। সে ক্ষেত্রে একজন মহারাজ যদি প্রতিদ্বন্দ্বিতা করে সেক্ষেত্রে কি অপরাধ রয়েছে। এখানে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ যারা রয়েছে তারা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা সেভাবে মানুষের সামনে তুলে না ধরে বিজেপি প্রার্থীর ব্যক্তিগত আক্রমণের দিকেই বেশি নজর দিয়েছিলেন। আর সেই কারণেই বুমরাং হয়ে গিয়েছে কালিয়াগঞ্জে তৃণমূলের ভোট ব্যাংক। এছাড়াও পোস্টমার্টেম রিপোর্টে আরও যেটা জানা গিয়েছে সেটা হল প্রচারে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস এমন কিছু ব্যক্তিদের নিয়ে সামনে সারিতে নিয়ে এসে প্রচারের ময়দানে নেমে গিয়েছিলেন সেটা ভালো চোখে দেয়নি সাধারণ মানুষ। কারণ এর মধ্যে অনেকেই ছিলেন চাকরি দেওয়ার নাম করে নাকি প্রচুর টাকা তুলেছিলেন বাজার থেকে এমনটাই কানাঘুষা শোনা গেছে অনেক সাধারণ মানুষের কাছ থেকে। চাকরি তো পাইনি সেসব মানুষ উল্টো তাদের কাছ থেকে যে মোটা টাকা নেয়া হয়েছে সেই টাকাও যারা দিয়েছে তারা ফেরত পায়নি। এটা বুমরাং হয়ে গিয়েছে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে এটা নিয়ে কোন সন্দেহ নেই।পাশাপাশি কালিয়াগঞ্জ এর ভূমিপুত্র তথা রায়গঞ্জ সংসদ কার্তিক চন্দ্র পাল তিনি যখন কালিয়াগঞ্জ পৌরসভায় চেয়ারম্যান হিসেবে ছিলেন তখন কালিয়াগঞ্জ এর উন্নয়নের জন্য যে কাজ করে গিয়েছিলেন সেটা সাধারণ মানুষের হৃদয় এ গেঁথে গিয়েছিল। প্রচুর উন্নয়নমূলক কাজ করে তিনি সাধারণ মানুষের মন জয় করে নিয়েছিলেন।। পরবর্তীতে সাংসদ হয়েও তিনি থেমে থাকেননি জেলার উন্নয়নে। একদিকে তিনি যেমন তার সাংসদ কোটার টাকা বিভিন্ন জায়গায় খরচ করেছেন তেমনই একের পর এক কেন্দ্রীয় সরকার থেকে রেলের উন্নয়নে ব্যাপক কাজ করেছেন এর জন্য সাধারণ মানুষ সংসদের পাশে দাঁড়িয়ে সাংসদকে যে আবার আশীর্বাদ করেছেন ইভিএমে তা পরিষ্কার । পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতাদের মধ্যে অহংকার দাম্ভিকতা এবং রাজ্য সরকার তাদের পক্ষে থাকায় তাদের মধ্যে যে দাম্ভিকতা মনোভাব তৈরি হয়েছিল তা ভালো চোখে মেনে নেয় নি সাধারণ মানুষ। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে ছাপ্পা রিডিং করে একের পর এক গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ দখল করেছিল সেটাও সাধারণ মানুষ ভালো চোখে নেয় নি।। তাই সব মিলিয়ে বিজেপির কাছে কালিয়াগঞ্জে পর্যদুস্থ হয়ে একেবারে দিশারাও হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এখন দেখার বিষয় কবে এই তৃণমূল কংগ্রেস কালিয়াগঞ্জ আবার ঘুরে দাঁড়ায়।
কালিয়াগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এবার বিধানসভা ভোটের ফলাফল এক নজরে
কালিয়াগঞ্জ এর ১ নম্বর ওয়ার্ড
তৃণমূল কংগ্রেস ৪৮ নম্বর বুথে ভোট পেয়েছে ২২০ এখানে বিজেপি ভোট পেয়েছে ৫৪০
৪৯ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে ১৭৭ বিজেপি ভোট পেয়েছে ৫৫৬
এখানে বিজেপির জয়ের ব্যবধান ৬৯৯
কালিয়াগঞ্জ এর 2 নম্বর ওয়ার্ড
50 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 123 এখানে বিজেপি ভোট পেয়েছে 384
51 নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস —– এখানে বিজেপি ভোট পেয়েছে ——-
এখানে বিজেপির জয়ের ব্যবধান
কালিয়াগঞ্জ এর 3 নম্বর ওয়ার্ড
52 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 184এখানে বিজেপি ভোট পেয়েছে 558
53 নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস -163—- এখানে বিজেপি ভোট পেয়েছে –788—–
54 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 98এখানে বিজেপি ভোট পেয়েছে 520
55 নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস -64—- এখানে বিজেপি ভোট পেয়েছে –523
এখানে বিজেপির জয়ের ব্যবধান 1880
কালিয়াগঞ্জ এর 4 নম্বর ওয়ার্ড
56 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 156এখানে বিজেপি ভোট পেয়েছে 471
57 নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস -127—- এখানে বিজেপি ভোট পেয়েছে –562
এখানে বিজেপির জয়ের ব্যবধান 750
কালিয়াগঞ্জ এর 5 নম্বর ওয়ার্ড
58 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 126এখানে বিজেপি ভোট পেয়েছে 514
59 নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস -90 এখানে বিজেপি ভোট পেয়েছে –540—–
60 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 164এখানে বিজেপি ভোট পেয়েছে 718
61 নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস 92—- এখানে বিজেপি ভোট পেয়েছে –457
61 a নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস 83—- এখানে বিজেপি ভোট পেয়েছে –532
এখানে বিজেপির জয়ের ব্যবধান 2206
কালিয়াগঞ্জ এর 6 নম্বর ওয়ার্ড
62 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 134এখানে বিজেপি ভোট পেয়েছে 600
63 নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস -158 এখানে বিজেপি ভোট পেয়েছে -649—–
64নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 64এখানে বিজেপি ভোট পেয়েছে582
65 নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস 98 এখানে বিজেপি ভোট পেয়েছে –333
এখানে বিজেপির জয়ের ব্যবধান 1717
কালিয়াগঞ্জ এর 7 নম্বর ওয়ার্ড
66 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 190এখানে বিজেপি ভোট পেয়েছে 781
67 নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস -134 এখানে বিজেপি ভোট পেয়েছে -432 —–
67 a নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 95 এখানে বিজেপি ভোট পেয়েছে 511
এখানে বিজেপির জয়ের ব্যবধান 1305
কালিয়াগঞ্জ এর 8 নম্বর ওয়ার্ড
68 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 158এখানে বিজেপি ভোট পেয়েছে 640
69 নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস -79 এখানে বিজেপি ভোট পেয়েছে -938
70নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 58 এখানে বিজেপি ভোট পেয়েছে 370
71 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 44 এখানে বিজেপি ভোট পেয়েছে 316
এখানে বিজেপির জয়ের ব্যবধান 1925
কালিয়াগঞ্জ এর 9 নম্বর ওয়ার্ড
71 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 360এখানে বিজেপি ভোট পেয়েছে 617
73 নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস -142 এখানে বিজেপি ভোট পেয়েছে 491
74 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 213 এখানে বিজেপি ভোট পেয়েছে 353
এখানে বিজেপির জয়ের ব্যবধান 746
কালিয়াগঞ্জ এর 10 নম্বর ওয়ার্ড
75 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 145এখানে বিজেপি ভোট পেয়েছে 819
76 নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস -163 এখানে বিজেপি ভোট পেয়েছে 868
এখানে বিজেপির জয়ের ব্যবধান 1379
কালিয়াগঞ্জ এর 11 নম্বর ওয়ার্ড
77 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 106এখানে বিজেপি ভোট পেয়েছে 404
77 a নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস -97 এখানে বিজেপি ভোট পেয়েছে 450
78 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 89এখানে বিজেপি ভোট পেয়েছে 430
78 a নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস -117 এখানে বিজেপি ভোট পেয়েছে 453
এখানে বিজেপির জয়ের ব্যবধান 1328
কালিয়াগঞ্জ এর 12 নম্বর ওয়ার্ড
79 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 122 এখানে বিজেপি ভোট পেয়েছে 685
80 নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস -225 এখানে বিজেপি ভোট পেয়েছে 719
এখানে বিজেপির জয়ের ব্যবধান 1057
কালিয়াগঞ্জ এর 13 নম্বর ওয়ার্ড
81 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 116 এখানে বিজেপি ভোট পেয়েছে 453
82 নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস -123 এখানে বিজেপি ভোট পেয়েছে 573
এখানে বিজেপির জয়ের ব্যবধান 787
কালিয়াগঞ্জ এর 14 নম্বর ওয়ার্ড
83 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 135 এখানে বিজেপি ভোট পেয়েছে 502
84 নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস -135 এখানে বিজেপি ভোট পেয়েছে 402
এখানে বিজেপির জয়ের ব্যবধান 634
কালিয়াগঞ্জ এর 15 নম্বর ওয়ার্ড
85 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 145 এখানে বিজেপি ভোট পেয়েছে 643
86 নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস -182 এখানে বিজেপি ভোট পেয়েছে 897
এখানে বিজেপির জয়ের ব্যবধান 1013
কালিয়াগঞ্জ এর 16নম্বর ওয়ার্ড
42নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 59 এখানে বিজেপি ভোট পেয়েছে 611
43 নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস -144 এখানে বিজেপি ভোট পেয়েছে 884
এখানে বিজেপির জয়ের ব্যবধান 1292
কালিয়াগঞ্জ এর 17 নম্বর ওয়ার্ড
44নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 648এখানে বিজেপি ভোট পেয়েছে 216
45 নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস -326 এখানে বিজেপি ভোট পেয়েছে 601
46নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 62 এখানে বিজেপি ভোট পেয়েছে 662
47 নম্বর বুথে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস -123 এখানে বিজেপি ভোট পেয়েছে 689
এখানে বিজেপির জয়ের ব্যবধান 1008

