কালিয়াগঞ্জে আসছে সাংস্কৃতিক ধামাকা! ২৫ জানুয়ারি প্রেসক্লাবের জমজমাট অনুষ্ঠান
তন্ময় চক্রবর্তী, কালিয়াগঞ্জ: সংস্কৃতিপ্রেমীদের জন্য সুখবর। আগামী ২৫শে জানুয়ারি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটিকে ঘিরে ইতিমধ্যেই কালিয়াগঞ্জ জুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে।এই বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যায় থাকছে একাধিক মনোগ্রাহী পরিবেশনা, যা দর্শকদের মন কেড়ে নেবে।
আয়োজকদের দাবি, এবারের অনুষ্ঠান হবে আরও বর্ণাঢ্য, আরও উপভোগ্য।কালিয়াগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক অনির্বাণ চক্রবর্তী জানান, “প্রতিবছরই আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের কাছে আলাদা আকর্ষণ তৈরি করে। এবছরও তার ব্যতিক্রম নয়।

অনুষ্ঠান ঘিরে প্রেসক্লাবের সকল কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা রয়েছে।”তিনি আরও জানান, এবারের অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছে মালদা জেলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় গম্ভীরা পালা। এই লোকসংস্কৃতির পরিবেশনা দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে বলেই তাঁর দৃঢ় বিশ্বাস।সব মিলিয়ে ২৫ জানুয়ারি কালিয়াগঞ্জ প্রেসক্লাবে অপেক্ষা করছে সংস্কৃতি, বিনোদন ও আনন্দে ভরপুর এক স্মরণীয় সন্ধ্যা। কালিয়াগঞ্জ ও আশপাশের এলাকার সকল সংস্কৃতিপ্রেমী মানুষদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও সফল হয়ে উঠবে—এমনটাই আশা আয়োজকদের।




