কালবৈশাখীর ঘূর্ণিঝড়ে কালিয়াগঞ্জের সীমান্ত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও ফসল
তপন চক্রবর্তী, Kaliyaganj, Uttar Dinajpur | ১৪ মার্চ :-ফাল্গুনের শেষ লগ্নে প্রাক-কালবৈশাখীর ঘূর্ণিঝড়ে তাণ্ডবের চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে। বৃহস্পতিবার গভীর রাতে আচমকা ঘূর্ণিঝড় আছড়ে পড়ায় কালিয়াগঞ্জ ব্লকের Anantapur, Dhankol এবং Radhikapur অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় ২টা নাগাদ প্রবল ঝড়ো হাওয়া ও ঘূর্ণিঝড়ের দাপটে সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে প্রকৃতি যেন তাণ্ডব চালায়। ঝড়ের তীব্রতায় বহু বড় বড় গাছ উপড়ে পড়ে যায়, একাধিক বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং গ্রামাঞ্চলের অসংখ্য কাঁচা বাড়ির টিনের চাল উড়ে যায়। বেশ কিছু কাঁচা বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ভেঙে পড়েছে বলে জানা গেছে।ঝড়ের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষিক্ষেত্রে। কয়েক হাজার বিঘা জমির ভুট্টা চাষ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন স্থানীয় কৃষকরা।

পাশাপাশি গম চাষেও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। ফসলের এই ক্ষতিতে সীমান্ত এলাকার বহু কৃষক কার্যত দিশেহারা হয়ে পড়েছেন।শুক্রবার সকাল হতেই পরিস্থিতি খতিয়ে দেখতে ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে যায় Kaliyaganj Block Administration এবং Kaliyaganj Police Station-এর পুলিশ প্রশাসন। ক্ষতিগ্রস্ত গ্রামগুলি পরিদর্শন করেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি Hirannmoy Sarkar, উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ Nitai Baishya, জেলা পরিষদ সদস্য Ramdeb Shahani সহ স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা।প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে জরুরি ত্রাণ হিসেবে শুকনো খাবার ও ত্রিপল তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।স্থানীয় বাসিন্দাদের আশা, ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবারগুলির পাশে দাঁড়িয়ে দ্রুত সরকারি সহায়তা প্রদান করা হবে, যাতে তারা এই বিপর্যয় কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

