আগামী দিনের ভবিষ্যৎদের মানুষ গড়ার দায়িত্ব নিয়ে এগিয়ে চলেছে কালিয়াগঞ্জ নিবেদিতা একাডেমি তাদের বাৎসরিক ক্রীড়ার মাধ্যমে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর২৫ ডিসেম্বর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কলেজপাড়ার কালিয়াগঞ্জ নিবেদিতা একাডেমি তাদের বিদ্যালয়ের ক্ষুদেদের মানুষ গড়ার কাজে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা রা অত্যন্ত যত্নশীল।কালিয়াগঞ্জ নিবেদিতা একাডেমির বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয় গেল।উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন এবং ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন বি এস এফের ডি আই জি ইন্দরজিৎ চাওলা।

তিনি বলেছেন শিক্ষার সাথে সাথে বিদ্যালয়ের এই কচিকাঁচা ছাত্র ছাত্রীদের ক্রীড়া ক্ষেত্রে উৎসাহিত করে এই একাডেমি থেকে প্রকৃত ক্রীড়া বিদ তৈরি করার আহ্বান জানান।বিদ্যালয়ের অধ্যক্ষ লরেঞ্জ বর্মন বলেন আমাদের নিবেদিতা একাডেমি শিশুদের প্রথম থেকেই প্রকৃত শিক্ষার পাঠ দিয়ে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত হবার সুযোগ করে দেওয়া হয়ে থাকে।আমরা আমাদের সমস্ত এফোর্টস দিয়ে এই একাডেমীর ছাত্রছাত্রীদের মানুষ গড়ার কারিগর হিসাবে কাজ করে আমাদের বিদ্যালয় থেকে প্রকৃত মানুষ তৈরি করার প্রতিজ্ঞা নিয়ে প্রতিদিন এই সমস্ত কচিকাঁচাদের ভবিষ্যত গড়ার স্বপ্ন দেখি এবং আগামীতেও দেখবো।

![]()
