অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের অনুপ্রেরণায় মসলন্দপুর বিবেকানন্দ যুব পাঠচক্রে যুব শিক্ষণ শিবির_

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৮ ডিসেম্বর:সম্রতি গত ১২/১২/২০২৫ উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া ব্লকের মছলন্দপুরে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের অনুপ্রাণিত কেন্দ্র
মসলন্দপুর বিবেকানন্দ যুব পাঠচক্রে চণ্ডীপুর হাই স্কুলে ৭৬ জন যুবককে নিয়ে শিক্ষণ শিবির অনুষ্ঠিত করে ।বৈকালিক অধিবেশনে স্থানীয় অভিভাবক, অভিভাবিকা ও মসলন্দপুর সারদা নারী পাঠচক্রের মায়েরা ও বোনেরা সহ ৯৮ জন অংশগ্রহণ করেন।আলোচনায় অংশগ্রহণ করেন

 

অখিল ভারত বিবেকানন্দ যুব মহা মহাণ্ডলের অন্যতম সহ সভাপতি শ্রী রঞ্জিত কুমার ঘোষ এবং স্থির পাড়া শাখার অন্যতম সদস্য শ্রী অনুপ কুমার পাঁজা মহাশয়দ্বয় । যুবশিক্ষণ শিবিরের আলোচনায় উপস্থিত সবাই সমৃদ্ধ হয়েছেন বলে জানা যায়।উত্তর ২৪ পরগণা জেলার বাদুড়িয়া ব্লকের মছলন্দপুরে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের অনুপ্রাণিত কেন্দ্রশিবিরের সার্বিক আলোচনায় প্রত্যেকেই অত্যন্ত সমৃদ্ধ হয়েছেন ও বহু মায়েরা সারদা নারী পাঠচক্রে আসবেন ও তাদের ছেলেদের যুব পাঠচক্রে পাঠাবেন বলে উৎসাহ প্রকাশ করেছেন। যুব শিক্ষণ শিবিরে যুবকদের চরিত্র গঠন, মনোযোগ বৃদ্ধি, ও আমাদের জীবনের আদর্শ উদ্দেশ্য লক্ষ্য প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়।