কলকাতা থেকে অডিও বার্তা প্রধানমন্ত্রী – খারাপ আবহাওয়ার কারণে কপ্টার যেতে পারলো না
ফের প্রধানমন্ত্রীর সভাস্থলে বিশৃঙ্খলা। গেট ভেঙে ফেলার চেষ্টা কর্মী সমর্থকরা। চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দিয়েছে এলাকায়। স্থানীয় নেতৃত্বের বক্তব্য, মাঠের আয়তনের থেকে বেশি মানুষের ভিড় হয়েছে। প্রশাসন বিষয়টি দেখছে। সরকারি মঞ্চ থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করলে রাজ্যপাল সিভি আনন্দ বোস। আসতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খারাপ আবহাওয়ায় নামতে পারল না প্রধানমন্ত্রীর চপার। ভার্চুয়াল সভা করবেন প্রধানমন্ত্রী। ঘোষণা করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।অডিওবার্তা প্রধানমন্ত্রী। ক্ষমা চেয়ে বললেন,”জয় নিতাই, বড়রা প্রণাম নেবেন। সকলকে শুভেচ্ছা। ক্ষমাপ্রার্থী, আবহাওয়া খারাপ থাাকর কারণে পৌঁছোতে পারিনি।”

সকালে ট্রেনে দুর্ঘটনায় প্রাণ হারানো বিজেপি কর্মীদের মৃত্যুতে শোকপ্রকাশ প্রকাশ প্রধানমন্ত্রীর। নতুন সড়ক নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর। নদিয়ায় নতুন সড়ক পরিবহণ ব্যবস্থা উন্নত করবে বলে জানান মোদী। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নাম প্রধানমন্ত্রীর মুখে। তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রীর। একবার বিজেপিকে সুযোগ দিন। দ্রুততার সঙ্গে বাংলার উন্নতি হবে কথা দিচ্ছি।‘বাম বিদায়ে এগোচ্ছে ত্রিপুরা, কিন্তু পিছিয়ে যাচ্ছে বাংলা’, তাহেরপুরের সভায় আক্রমণ মোদির।




