শক্তিনগরে ৩২ প্রহর মহানাম যজ্ঞে ভক্তিময় পরিবেশ, ভোগ বিতরণে উপস্থিত রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ:আজ রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত রায়গঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকায় অনুষ্ঠিত হল ৩২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিতে পরিপূর্ণ এই অনুষ্ঠানে ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রভুর ভোগ বিতরণ কর্মসূচিতেও অংশগ্রহণ করা হয়।এই ভক্তিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

মহানাম সংকীর্তনের ধ্বনিতে মুখরিত শক্তিনগর এলাকায় ভক্তি, বিশ্বাস ও মানুষের আন্তরিকতার এক অনন্য চিত্র ধরা পড়ে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন,“মহানাম যজ্ঞ কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি মানুষের মনকে শুদ্ধ করে এবং সমাজে সম্প্রীতি ও মানবিকতার বন্ধনকে আরও দৃঢ় করে। ভক্তি ও বিশ্বাসের এই পরিবেশে সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হতে পেরে আমি সত্যিই আনন্দিত।”তিনি আরও বলেন,“এই ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে সৌহার্দ্য ও শান্তির বার্তা ছড়িয়ে পড়ে। সকলের মিলিত উদ্যোগেই সমাজ আরও সুন্দর ও সুস্থ হয়ে উঠবে।”স্থানীয় বাসিন্দা ও ভক্তবৃন্দদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এই মহানাম যজ্ঞ ও ভোগ বিতরণ কর্মসূচি। দিনভর ভক্তদের আগমন ও অংশগ্রহণে শক্তিনগর এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।