
উত্তরবঙ্গে এমস স্থাপনের রাজ্য সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি স্পষ্ট ভাষায় দাবি করেন, উত্তর দিনাজপুরের মানুষের আবেগ ও অধিকারকে সম্মান জানিয়ে এমস যেন রায়গঞ্জের পূর্বনির্ধারিত স্থানেই গড়ে তোলা হয়।বিধায়ক উৎপল মহারাজ স্মরণ করিয়ে দেন, ২০০৮ সালে উত্তরবঙ্গের জন্য অনুমোদিত এমস রায়গঞ্জের পানিশালা এলাকায় হওয়ার কথা ছিল।
কিন্তু তৎকালীন রাজ্য সরকারের ‘বৈষম্যমূলক সিদ্ধান্তে’ সেই প্রকল্প কল্যাণীতে স্থানান্তরিত হয়। তিনি বলেন, “আমি কালিয়াগঞ্জের বিধায়ক এবং উত্তর দিনাজপুর জেলার একজন প্রতিনিধি হিসেবে দাবি জানাচ্ছি, উত্তরবঙ্গের এমস রায়গঞ্জের নির্ধারিত স্থানেই হোক।
এটি শুধু একটি হাসপাতাল নয়, জেলার মানুষের আত্মমর্যাদা ও ভাবাবেগের বিষয়।”এদিন বিধানসভায় জেলার পরিকাঠামোগত উন্নয়নের দাবিও তুলে ধরেন তিনি। কালিয়াগঞ্জের রাধীকাপুরে টাঙ্গন নদীর উপর একটি স্থায়ী কংক্রিট সেতু এবং মঙ্গলদহ এলাকায় শ্রীমতী নদীর উপর আরেকটি কংক্রিট সেতু নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুমোদনের আবেদন জানান। তাঁর বক্তব্য, এই দুই সেতু নির্মিত হলে বহুদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে এবং এলাকার সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।বিধায়কের এই বক্তব্যে উত্তর দিনাজপুরে এমস পুনঃস্থাপনের দাবিতে নতুন করে রাজনৈতিক ও জনমত গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।মহা সপ্তমীতে শেঠ কলোনীর কানাই শেঠের পরিবারের পক্ষ থেকে দুস্থ দের বস্ত্র বিতরণ তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১৭ অক্টোবর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ইতিমধ্যেই শুক্রবার মহা পঞ্চমী থেকে শুরু হয়ে গেছে। কারো…
৯ দিনের ভক্তি, শৃঙ্খলা ও সাবেকিয়ানার মেলবন্ধন! মহালয়া থেকেই দুর্গোৎসবের সূচনা কালিয়াগঞ্জের বিশ্বদেব মঠে শরতের আগমনে চারপাশে যখন পূজার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই কালিয়াগঞ্জের হলদিবাড়ি সংলগ্ন এলাকার বিশ্বদেব মঠের…