রায়গঞ্জে জাগো নারী জাগো বহ্নিশিখার আহ্বানে মহিলাদের অঙ্গীকার যাত্রা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ১০ ডিসেম্বর:উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জাগো নারী জাগো বহ্নিশিখার উদ্দিগে বুধবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে এক বিশাল মহিলাদের মিছিল বের হয়।মিছিলের মূল সুর ছিল বঙ্গ নারীদের প্রতি পদে পদে বিপদের সম্মুখীন হতে হচ্ছে।ঘরে বাইরে সর্বত্র নারীরা বিভিন্ন ভাবে সমস্যার সম্মুখীন।নারীদের তাই অঙ্গীকার নিতে হবে নারীদের সম্মুখে এগিয়ে যাবার আহ্বান নিয়েই এই অঙ্গীকার যাত্রার আয়োজন করা হয়েছে।জাগো নারী জাগো বহ্নি শিখার নেত্রী কল্পনা দত্ত বলেন

এখন সময় হয়েছে নারীদের জাগরনের।আর কত পরে পরে মার খাবে এই বঙ্গের নারী সমাজ।জাগোনারী জাগো বহ্নি শিখার সভানেত্রী তথা বাচিক শিল্পী অপর্ণা বসু বলেন তাদের নারীদের এই অঙ্গীকার যাত্রা ধাপে ধাপে বিভিন্ন জায়গায় চলবে এবং আগামী ১৬ ই ডিসেম্বর কলকাতায় এই অঙ্গীকার যাত্রা শেষ হবে। আজকের অঙ্গীকার যাত্রা শেষ রায়গঞ্জ ইন্সটিটিউট মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানান।




