রায়গঞ্জের সাংসদের তৎপরতায় ডালখোলায় এক কোটি একাত্তর লক্ষ টাকা ব্যয়ে আলোর ব্যাবস্থা_
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ৭ ডিসেম্বর:রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের তৎপরতায় ডালখোলা বাসীর দীর্ঘ দিনের দাবিকে মান্যতা দিয়ে ডাল খোলায় বাইপাসের সন্নিকটে একটি এক কোটি একাত্তর লক্ষ টাকা ব্যয়ে আলোর ব্যাবস্থা করা হয়।

রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন বেশ কিছুদিন ধরেই ডাল খোলার বাই পাসের এলাকায় আলো না থাকায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে থাকতো। এই আলোর ব্যাবস্থা করে দেবার ফলে ডালখোলারসাধারন মানুষের দাবী অনুযায়ী কেন্দ্রীয় পরিবহন দপ্তরের আর্থিক আনুকূল্যে এক কোটি একাত্তর লক্ষ টাকা ব্যয়ে এই আলোর ব্যাবস্থা করা হয়।এই আলোর ব্যাবস্থা হবার ফলে ডালখোলার বাই পাসের এলাকায় আলোর ব্যাবস্থা হবার ফলে সাধারন মানুষ রায়গঞ্জের সাংসদের কাজে ভীষন খুশি হয়েছে বলে জানা যায়।




