রায়গঞ্জে অনুষ্ঠিত নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে রায়গঞ্জ শাখা পুরস্কৃত
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ১২ অক্টোবর:দুইদিন ব্যাপী রায়গঞ্জ বিধান মঞ্চে অনুষ্ঠিত নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের ২৬ তম রাজ্য সম্মেলনে রায়গঞ্জ শাখা পুরস্কৃত হলেন বলে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের রায়গঞ্জ শাখা সম্পাদক কল্যাণ চক্রবর্তী জানান।

তিনি বলেন রায়গঞ্জ শাখা পুরস্কৃত হওয়ায় রায়গঞ্জের শাখা কর্মীরা সবাই খুশী।দুইদিন ধরে রায়গঞ্জের বিধান মঞ্চে অনুষ্ঠিত রায়গঞ্জ শাখার সহযোগিতায় রবিবার রাতে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলেও স্বাভাবিক ভাবেই নবমী নিশীর মত এই সাহিত্য সম্মেলনের বিদ্যায় বেলায় অংশগ্রহণরত কবি,সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীদের মন দুইদিনের আনন্দের শেষে ভারাক্রান্ত হবে এটা নিশ্চিত ভাবেই বলা যায়।
