মালদা স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার হাওড়া_কামাখ্যা ট্রেনের সাথে নুতন অতিরিক্ত ৬ টি ট্রেনের উদ্বোধন করবেন ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ১১ জানুয়ারি:আগামী ১৭ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী মালদা স্টেশন থেকে হাওড়া_কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের সাথে আরো ৬ টি ট্রেনের উদ্বোধন করবেন বলে রবিবার রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল জানান।তিনি বলেন ,(১)নিউ জলপাইগুড়ি_নাগের কোয়েল অমৃত ভারত এক্সপ্রেস(২)নিউ জলপাইগুড়ি_ তিরুচিরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস(

৩)আলিপুরদুয়ার_ব্যাঙ্গালুরু এস এনভিটি অমৃত ভারত এক্সপ্রেস(৪)আলিপুরদুয়ার_মুম্বাই(প্যানভেল)অমৃত ভারত এক্সপ্রেস(৫)রাধিকাপুর_ব্যাঙ্গালুরু(এস এম ভি টি )এক্সপ্রেস এবং (৬)বালুরঘাট_ব্যাঙ্গালুরু (এস এম ভি টি) এক্সপ্রেস

রায়গঞ্জের সাংসদ জানান ১৭ ই,,জানুয়ারি মালদা স্টেশন থেকে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ৩,২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তরও স্থাপন করবেন।আগামী ১৭ ই জানুয়ারি রাধিকাপুর রেলস্টেশনেও একটি অনুষ্ঠান হবে বলে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল জানান।






