প্রতিবাদী জনস্রোত: কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠল রসাখোয়া
উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থেকে প্রদীপ সিনহা রিপোর্ট:- আজ এক উত্তাল জনসমুদ্রের সাক্ষী থাকল উত্তর দিনাজপুরের রসাখোয়া এলাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ডাকে ও শেখ শামসুলের নেতৃত্বে রসাখোয়া পেট্রোল পাম্প থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত এক বিশাল ধিক্কার মিছিল বের করা হয়। মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন জেলা তৃণমূলের বলিষ্ঠ নেতা তথা ভাইস প্রেসিডেন্ট শেখ শামসুল হক।ব্যানার হাতে নিয়ে ‘মা মাটি মানুষ জিন্দাবাদ’ শ্লোগানে যখন কর্মীরা রাজপথ কাঁপাচ্ছিলেন, তখন সেই মেজাজ ছিল দেখার মতো।
শেখ শামসুল তার বক্তব্যে অত্যন্ত আবেগঘন ও তীক্ষ্ণ ভাষায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, উন্নয়নের গতি স্তব্ধ করতে যেভাবে প্রতিহিংসার রাজনীতি চলছে, বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে। রসাখোয়া থেকে শুরু হওয়া এই পদযাত্রাটি যখন শিলিগুড়ি মোড়ে পৌঁছায়, তখন সেটি এক বিশাল জনসভায় পরিণত হয়। সাধারণ মানুষের অধিকার রক্ষায় শামসুল হকের এই লড়াইয়ের বার্তা আজ প্রতিটি ঘরে পৌঁছে গেছে। করনদিঘী ব্লক তৃণমূল কংগ্রেসের সৌজন্যে আয়োজিত এই কর্মসূচি আজ এলাকার মানুষের মনে এক গভীর ছাপ রেখে গেল।







