বোগ্রাম ও চণ্ডীতলা বাজারে প্রশাসনের কড়া নজরদারি! ন্যায্য দামে নিত্যপণ্য বিক্রি নিশ্চিত করতে যৌথ অভিযান

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত করতে এবার সক্রিয় হল রায়গঞ্জ পুলিশ জেলা ও সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলি। বাজারে পণ্যের দাম নিয়ে যাতে কোনও ধরনের অনিয়ম,

 

অতিরিক্ত মূল্য আদায় বা ভোক্তাদের হয়রানির ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে বোগ্রাম বাজার ও চণ্ডীতলা বাজারে যৌথভাবে পরিদর্শন ও নজরদারি অভিযান চালানো হয়।প্রশাসনের এই যৌথ দলের পক্ষ থেকে বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিদর্শন করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয়মূল্য, পণ্যের মজুত এবং বাজারদরের পরিস্থিতি খতিয়ে দেখা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের নির্ধারিত ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার বিষয়ে সচেতন করা হয়।প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার ক্ষেত্রে যাতে কোনওভাবেই অতিরিক্ত দাম দিতে না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। বাজারে কৃত্রিম মূল্যবৃদ্ধি, মজুতদারি কিংবা অন্য কোনও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।এই যৌথ পরিদর্শনের ফলে একদিকে যেমন বাজারে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়বে, অন্যদিকে সাধারণ ক্রেতারাও ন্যায্য মূল্যে পণ্য কেনার ক্ষেত্রে আরও সুরক্ষা পাবেন বলে মনে করছে প্রশাসন। আগামী দিনেও বাজারদর ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এই ধরনের নজরদারি ও পরিদর্শন অব্যাহত থাকবে।