ভান্ডারের মানুষের জন্য সুখবর! সুস্পর্শ হাসপাতালে বিশেষ স্বাস্থ্য শিবির—বিনামূল্যে চিকিৎসা, চোখ পরীক্ষা, ডায়াগনস্টিকে ৫০% পর্যন্ত ছাড়

কালিয়াগঞ্জ: ভান্ডার গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের জন্য সুখবর। এলাকার বাসিন্দাদের কাছে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করে তুলতে সুস্পর্শ হাসপাতাল, কালিয়াগঞ্জ-এর উদ্যোগে আগামী কাল বুধবার আয়োজন করা হচ্ছে এক বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির।

 

এই বিশেষ স্বাস্থ্য শিবিরে দুপুর ২টা থেকে বিনামূল্যে রোগী দেখবেন ডাঃ কিংশুক দাস, এমবিবিএস, জেনারেল মেডিসিন।

সাধারণ মানুষ যাতে স্বল্প খরচে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন, তার জন্য শিবিরে সমস্ত ধরনের ডায়াগনস্টিক ও প্যাথলজি পরীক্ষায় ২০ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হবে। এই পরীক্ষাগুলি সকাল ৮টা থেকে শুরু হবে।শুধু চিকিৎসা ও রোগ নির্ণয় নয়, শিবিরে থাকছে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা পরিষেবা। দুপুর ৩টা থেকে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ নীলম মণ্ডল বিনামূল্যে চোখের পাওয়ার পরীক্ষা করবেন এবং বিভিন্ন চক্ষু সমস্যার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

 

গ্রামাঞ্চলের মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে যাঁরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না, তাঁদের জন্য এই শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।সুস্পর্শ হাসপাতালের পক্ষ থেকে ভান্ডার গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত বাসিন্দাকে এই স্বাস্থ্য শিবিরে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের আশা, এলাকার সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে এই উদ্যোগ সফল হবে এবং বহু মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন।