পুজো দিয়ে শুরু, গণনার আগে প্রস্তুত বিজেপি—কালিয়াগঞ্জ থেকে রওনা উৎপল মহারাজ

আগামীকাল বিধানসভা নির্বাচনের বহুল প্রতীক্ষিত ভোট গণনা। সেই গুরুত্বপূর্ণ দিনকে সামনে রেখে আজ কালিয়াগঞ্জ থেকে কাউন্টিং সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপি প্রার্থী উৎপল মহারাজ জি। তাঁর সঙ্গে ছিলেন সমস্ত কাউন্টিং এজেন্টরা। গোটা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে আগেভাগেই প্রস্তুতি সেরে ফেলেছে বিজেপি শিবির।এর আগে আজ সকালে কালিয়াগঞ্জের বোইরা কালী মন্দিরে গিয়ে বিশেষ পুজো ও প্রার্থনা করেন উৎপল মহারাজ। তিনি জানান, এলাকার শান্তি, উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কামনায় এই পুজো দেওয়া হয়েছে। পুজো শেষে তিনি কর্মী-সমর্থকদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকও করেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি কাউন্টিং টেবিলে নিখুঁতভাবে নজরদারি চালানোর জন্য এজেন্টদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। ভোট গণনার প্রতিটি ধাপ যাতে নিয়ম মেনে এবং স্বচ্ছভাবে সম্পন্ন হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।এদিকে, কালিয়াগঞ্জ বিধানসভায় প্রায় ৯৫% ভোটদানের জন্য সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উৎপল মহারাজ। তিনি বলেন, “এত বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করে। সকল সচেতন ভোটারকে জানাই আন্তরিক ধন্যবাদ।”গণনার আগে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, তবে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী ও তাঁর দল। এখন নজর আগামীকালের ফলাফলের দিকে—কালিয়াগঞ্জের মানুষ কাকে দায়িত্ব তুলে দেন, সেটাই দেখার।