কাউন্টিংয়ের আগে ভক্তিতে মন দিলেন চিত্রজিৎ রায়, একাধিক মন্দিরে বিশেষ পূজা

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যখন কাউন্টিংয়ের চূড়ান্ত প্রস্তুতি চলছে, ঠিক সেই সময় শহরে ধরা পড়ল ভক্তি ও আস্থার এক অনন্য ছবি। ভোট গণনার আগের দিন রবিবার সকালে ইসলামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় পালপাড়া রাধাগোবিন্দ মন্দির, দুর্গানগর মহাশক্তি মন্দির এবং পুরাতন বাস স্ট্যান্ডের হনুমান মন্দিরে গিয়ে বিশেষ পূজা ও প্রার্থনায় অংশ নেন।

পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ইসলামপুরের সাধারণ মানুষের শান্তি ও মঙ্গল কামনায় এই বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। পাশাপাশি রাজেশ তাপস ও তিলোকসহ সকলের শান্তি কামনায় প্রার্থনা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।এছাড়াও তিনি জানান, কাউন্টিং সেন্টারে দায়িত্বপ্রাপ্ত এজেন্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে এবং সমস্ত বিষয় খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।