পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কালিয়াগঞ্জ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আলোচনা”ঔষুধের দাম ও স্বাস্থ্যের সমস্যা_
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১৪ জুন: রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের নজমু নাট্য নিকেতন মঞ্চে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কালিয়াগঞ্জ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনার বিষয় বস্তু ছিল ঔষুধের দাম ও স্বাস্থ্যের সমস্যা।ঔষুধের দাম ও স্বাস্থ্যের সমস্যা শীর্ষক আলোচনার মূল বক্তা ছিলেন কলকাতার বিশিষ্ট জনদরদী চিকিৎসক ও জন স্বাস্থ্য কর্মী ডা: ফুয়াদ হালিম। ডাঃ ফুয়াদ হালিম অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কীভাবে ঔষুধের দাম ঔষুধ উৎপাদানকারী সংস্থা সাধারন মানুষের কথা না ভেবে যে ট্যাবলেটের দাম ১টাকা হবার কথা সেই ট্যাবলেটের দাম ১০ টাকা করলেও দেশের ঔষুধকারি সংস্থার প্রতি লাগাম টানার কোন ব্যাবস্থা না থাকার কারনে ঔষধকারী সংস্থা ইচ্ছামত দাম বাড়িয়ে যায়।

ঔষুধ এমন একটাবা বস্তু যা কেও সেবন করেন না এমন মানুষ পৃথিবীতে দেখা যায়না।শরীর থাকলেও শরীর অসুস্থ হবেই।জীবনে বেঁচে থাকতে গেলে ঔষুধ আপনাকে খেতেই হবে।দেশের অধিকাংশ মানুষদের বয়সকালে নিয়ম করে প্রতিদিন এই ঔষুধ নামক বস্তুটাকে খেতেই হবে।আর যদি দুরারোগ্য বাধী শরীরে বাসা বাঁধে তাহলেতো কথাই নেই। কিন্তু ঔষুধের দাম যে ভাবে লাগাম ছাড়া হত দরিদ্র মানুষদের বাঁচার তাগিদে খাবার প্রয়োজন হলেও আর্থিক দুরবস্থার কারণে সেই দামি ঔষুধ ক্রয় করা তার পক্ষে কোন ভাবেই সম্ভব নয়।যেখানে সরকারের উচিৎ দরিদ্র মানুষদের বিনা ব্যয়ে ঔষুধ তাদের দেওয়া উচিৎ সেখানে শুধু ঔষুধ দাম দিয়েই ক্রয় করতে হয়না তার উপর জি এস টি ও নেওয়া হয়।ফলে মানুষের বাঁচার ক্ষেত্রেও জি এস টি কোন ভাবেই তার জায়গা থেকে সরছেনা।আলোচক ডা: ফুয়াদ হালিম যেমন বিভিন্ন সালে কীভাবে কতবার ঔষুধের দাম বাড়ানো হয়েছে সেটা তিনি স্লাইডের মাধ্যমে উপস্থিত দর্শকদের বুঝিয়ে বলেন।যেমন সামান্য একটি ঔষুধের দাম কি ভাবে ঔষুধ উৎপাদকরা বৃদ্ধি করছে যার উপরে কেন্দ্রীয় সরকারের কোন লাগাম টানার ব্যাবস্থা নেই তা বুঝিয়ে বলেন। কেন্দ্রীয় সরকারের উচিত দেশের মানুষের স্বার্থের দিকে তাকিয়ে দেশের বয়স্ক মানুষদের শরীরের কথা ভেবে ঔষুধের দাম নির্ধারণ করে সাধারন মানুষের সুস্বাস্থ্যের দিকে দৃষ্টি দেওয়া উচিৎ বলেই তিনি একজন চিকিৎসক হিসাবে মনে করেন।এই আলোচনা চক্রে নজমু নাট্য নিকেতনে যেমন বয়স্ক মানুষেরা অংশ গ্রহন করেন তেমনি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করে।বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার বিজ্ঞান মঞ্চের কর্মকর্তা ডা: পীযূষ কুমার দাস,বিশিষ্ট সাহিত্যিক ভানু প্রকাশ সরকার,অবসর প্রাপ্ত শিক্ষক প্রদীপ কুন্ডু,কালিয়াগঞ্জ বিজ্ঞান মঞ্চের সম্পাদক সুজয় সরকার সহ বিজ্ঞন মঞ্চের কর্মকর্তারা।

