ছোট থেকেই ধর্মের প্রতি আকৃষ্ট করতে সারা বিশ্বের প্রায় ২ হাজার শিশুকে নিয়ে “চিলড্রেন রথযাত্রা” মায়াপুর ইসকনে।

নদিয়া: গত বৃহস্পতিবার গোটা দেশজুড়ে প্রথা অনুযায়ী রথযাত্রা পালন করা হয়। নদিয়ার মায়াপুর ইসকন তার ব্যতিক্রম নয়। প্রতিবছর ধুমধাম করে গোটা বিশ্বের লক্ষ লক্ষ ভক্তের সমন্বয়ে রথযাত্রা পালিত হয় মায়াপুর ইসকনে। প্রায় ৫ কিলোমিটার দূরে রাজাপুর নিজের বাড়ি থেকে জগন্নাথ সুভদ্রা এবং বলরাম রথে করে তার মাসির বাড়ি অর্থাৎ মায়াপুর ইসকনের প্রধান কেন্দ্রে আসেন।

আর এই রথযাত্রা দর্শনের জন্য গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্তরা উপস্থিত হয় মায়াপুর ইসকনে। এবারও ধুমধাম করে পালিত হয় সেই রথযাত্রা। গত বৃহস্পতিবার রথযাত্রা পালিত হলেও শিশুদের ধর্মের প্রতি আকৃষ্ট করতে মহতী উদ্যোগ নেয় মায়াপুর ইসকন। রবিবার গোটা বিশ্বের প্রায় ২ হাজার দেশি-বিদেশি শিশুদের নিয়ে একটি বিশেষ রথ যাত্রার আয়োজন করা হয়। মূলত ছোট থেকেই শিশুদের জগন্নাথ দেবের প্রতি আকৃষ্ট করতে এবং সনাতন ধর্ম সম্পর্কে অবগত করতে এই বিশেষ রথ যাত্রার আয়োজন করা হয়। আর পাঁচটা বিশেষ রথের মতই সমস্ত নিয়মকানুন মেনে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রথযাত্রা কি খবর শুরু হয় ইসকন মন্দিরে।এ বিষয়ে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, পরমেশ্বর ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শিশুদের জন্য এই ১৯ তারিখে রথ যাত্রার আয়োজন করা হয়। গোটা বিশ্বের প্রায় ২০০০ শিশুরা এখানে উপস্থিত হয়। পরমেশ্বর ভগবানের সঙ্গে ভারতীয় যে সংস্কৃতি এবং সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট করতে এই উদ্যোগ।