কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের নুতন ভবন চালুর কোন উদ্যোগ নেই স্বাস্থ্য দপ্তরের

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১১মে:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভবন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভার্চুয়াল উদ্বোধনের পর বেশ কয়েকমাস কেটে গেলেও আজও চালু করা গেলনা ২৫০ বেডের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের নুতন ভবন।

কবে এই নুতন ভবন রোগীদের জন্য ব্যবহার হবে এটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।যদিও আজ থেকে কয়েক মাস পূর্বে ঢাক ঢোল পিটিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কলকাতা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন।রাজ্যে বিধানসভা ভোট খুব শীঘ্রই আসছে তাই ভেবে।ভার্চুয়াল উদ্বোধনের দিন হাসপাতালের গোটা রাস্তার দুইধারে তৃণমূলের দলীয় পতাকায় সাজিয়েছিল।কিন্তু হাসপাতালের বিল্ডিং বড় সর করেও কোন লাভ হলো না এই চারতলা বিল্ডিংটি নির্মাণ করে।
বিধানসভা নির্বাচনের পূর্বে এই অর্ধসমাপ্ত বিল্ডিংটি তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যা যের নির্দেশে করা হলেও তা কোন কাজেই লাগেনি বলে কালিয়াগঞ্জের সাধারন মনে করেন। ঝাঁ চকচকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ২৫০ বেডের বিল্ডিংটি আজও কেন সাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছেনা তার কারন জানতে চাইলে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাস পাতালের সুপার ডা: জয়দেব রায় বলেন হাসপাতালের চার তালার বিল্ডিংএর কাজ শেষ হলেও নিকাশি ব্যবস্থার কাজ এখনো বাকি আছে।তাই নিকাশি ব্যবস্থার কাজ শেষ হলেই নুতন বিল্ডিংএর পরিষেবা দেবার কথা ভাবা হবে।তবে বিল্ডিংয়ের ঠিকাদার এবং পিডব্লিউডির উপর সবকিছু নির্ভর করছে।