কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের উদ্যোগে নিউ বোর্ড ওরিয়েন্টশন প্রোগ্রাম

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১০ আগস্ট:,রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ডাঃ পি আর রায় মেমোরিয়াল লায়ন্স আই হাসপাতালে কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের ২০২৬_২৭ বর্ষের নিউ বোর্ড ওরিয়েন্টেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। নিউ ওরিয়েন্টেশন ক্যাম্পে এবার চেয়ারম্যানের পদে নির্বাচিত হন লায়ন দেবশ্রী সরকার ,

সম্পাদক পদে নির্বাচিত হন লায়ন গৌতম বুদ্ধ এবং ট্রেজারার পদে নির্বাচিত লায়ন সুনীল আগরওয়াল। নুতন বোর্ড ওরিয়েন্টশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন লায়ন প্রদীপ কুমার ঘোষ(পি ডি জি), লায়ন সুরেশ শারাফ (পিডিজি).লায়ন ডাঃ সুদীপ রায়(চক্ষু বিশেষজ্ঞ)লায়ন সুদীপ ভট্টাচার্য(প্রোগ্রাম চেয়ারম্যান),লায়ন দেবব্রত কর,লায়ন দিব্যেন্দু চৌধুরী এবং লায়ন প্রবীর কুমার দে।প্রকাশ,কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব সারা বছর ধরেই বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকে।বিশেষত দরিদ্র মানুষদের সারা বছর ধরে বিনা বায়ে চক্ষু অপারেশনের মত গুরুত্বপুর্ন কাজ করার ফলে এতদ অঞ্চলের বহু মানুষ চোখের সমস্যা থেকে মুক্ত।