কালিয়াগঞ্জ বিপ্লবী ক্ষুদিরাম স্মৃতি সংঘের পরিচালনায় ৫৭ তম সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসবের সূচনা হল ১৩৭ টি প্রদীপ প্রজ্জ্বলন ও মশাল দৌড়ের মাধ্যমে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ৫ই জানুয়ারী:বিপ্লবী বীর ক্ষুদিরাম বসুর ১৩৭ তম জন্ম জয়ন্তী বর্ষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্কুল পাড়ার ঐতিহ্যবাহী বিপ্লবী ক্ষুদিরাম স্মৃতি সংঘের পরিচালনায় ৫৭ তম সাংস্কৃতিক প্রতিযোগিতার মূল আসর শুরু হতে যাচ্ছে আগামী ৭ই জানুয়ারী বুধবার বেলা দুটোর সময়।বিপ্লবী ক্ষুদিরাম স্মৃতি সংঘের ক্লাব প্রাঙ্গণে গত ৩ রা ডিসেম্বর (২০২৫) বুধবার বিপ্লবী ক্ষুদিরাম স্মৃতি সংঘের প্রাঙ্গণে সংঘের পতাকা উত্তোলন এবং বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পরে সন্ধ্যায় ১৩৭ টি প্রদীপ প্রজ্বলনের পরেই সেখান থেকে একটি সুসজ্জিত মশাল মিছিলের শুরু হয়ে সমগ্র কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে বিপ্লবী ক্ষুদিরাম বসু স্মৃতি সংঘের দামাল সদস্যরা মশাল মিছিলের সমাপ্ত করে ক্ষুদিরাম বসু স্মৃতি সঙ্গে।

বিপ্লবী ক্ষুদিরাম স্মৃতি সংঘের সম্পাদক অরিন্দম ভৌমিক জানান তারা ক্ষুদিরাম স্মৃতি সংঘের পরিচালনায় দীর্ঘ ৫৭ টি বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা করে আসছে। তাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কালিয়াগঞ্জ তথা আশেপাশের এলকার অনেক সঙ্গীত প্রতিযোগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে।এর ফলে কালিয়াগঞ্জ শহরে সঙ্গীত চর্চার প্রসার ঘটছে এটাই আসিমাদের বড় সাফল্য বলা যায়।

সম্পাদক অরিন্দম ভৌমিক বলেন আগামী ৭ই জানুয়ারি থেকে সঙ্গীত প্রতিযোগিতার আসর বসতে চলেছে চলবে আগামী ১২ই জানুয়ারি পর্যন্ত।থাকবে (ক)(খ) ও (গ) বিভাগের জন্য বিভিন্ন ধরনের সঙ্গীত প্রতিযোগিতা।থাকবে কত্থক নৃত্যের প্রতিযোগিতা,ফ্যাশন শো প্রতিযোগিতা,যোগাসন প্রতিযোগিতা,আবৃত্তি প্রতিযোগিতা,যেমন খুশি নাচো প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা।এসব ছাড়াও প্রতিযোগিতার বিষয় হিসাবে থাকবে বডি বিল্ডিং প্রতিযোগিতা,তবলা লহরা প্রতিযোগিতা এবং খুশি মত সাজো প্রতিযোগিতা।




