ভুবনেশ্বরে কালিয়াগঞ্জের মোনালিসা ” ওয়ার্ল্ড কাপ জোগাতে ” জোড়া স্বর্ণপদক ছিনিয়ে আনলো
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ৩রা জানুয়ারি:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের সাহাপাড়ার মোনালিসা সাহা গত ২৭শে ডিসেম্বর ভুবনেশ্বর শহরে অনুষ্ঠিত ইউনাইটেড কাউন্সিল অফ মার্শাল আর্ট যোগা এন্ড পোলে ফেডারেশনের উদ্যোগে “যোগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ২০২৫” ওয়ার্ল্ড কাপ জোগাতে দুটি বিষয়ে প্রথম স্থান দখল করে জোড়া স্বর্ণ পদক ছিনিয়ে আনে। মোনালিসা জানায় সে হ্যান্ড বালেন্সিংয়ে প্রথম স্থান দখল করে স্বর্ণ পদক

এবং ট্র্যাডিশনাল জোগাতেও প্রথম স্থান দখল করে স্বর্ণপদক পায়। মোনালিসা জানায় সে জোগাড় প্রশিক্ষণ নিয়েছে রায়গঞ্জ যোগা একাডেমির প্রধান অরূপ সাহার একাডেমি থেকে।মোনালিসা জানায় তার যোগা কোচ অরূপ সাহার বিশেষ প্রশিক্ষণ ছাড়া তার পক্ষে এই জয় সম্ভব ছিলনা।মোনালিসা জানায় তাকে পুরস্কৃত করেন যোগাসন ওয়ার্ল্ড কাপ প্রেসিডেন্ট নীলাঞ্জনা সরকার। ভারত সহ মোট ১৫ দেশের প্রতিযোগীরা এই যোগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২৫ সে অংশ গ্রহন করে।পৌর শহর কালিয়াগঞ্জের মেয়ে মোনালিসা সাহার এই বিরাট জয়ে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা বিশ্বজিৎ কুন্ডু মোনালিসা সাহাকে অভিনন্দন জানায়।অভিনন্দন জানান কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার।






