তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ২৪ ডিসেম্বর: বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের কলেজ মাঠে শীতের চাদরে মোড়া সকালে কালিয়াগঞ্জ নিবেদিতা একাডেমীর বাৎসরিক ক্রীড়া উৎসবের সূচনা করেন বি এস এফের ডি আই জি(এস এইচ কিউ) ইন্দরজিৎ চাওলা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিসেস অফ ডি আই জি ভারতী চাওলা, ডি আই খগেশ্বর সিংহ,এবং কালিয়াগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্দ্রজিৎ দাস। উদ্বোধক ইন্দরজিৎ চাওলা ডি আই জি বি এস এফ বলেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শিক্ষার সাথে সাথে খেলা ধুলায় বিশেষ ভাবে অংশ গ্রহন করতে হবে।নিজের জীবনকে সুস্থ রাখার স্বার্থে।

একাডেমীর শিক্ষক জিবেশ কুমার রক্ষিত এক সাক্ষাৎকারে বলেন আজকে কলেজ মাঠে তাদের নিবেদিতা একডেমির অ্যানুয়াল স্পোর্টস উদযাপিত হচ্ছে।এই অ্যানুয়াল স্পোর্টসে নিবেদিতা একাডেমীর দুই শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে।নিবেদিতা একাডেমীর ছাত্র ছাত্রীদের অভিভাবকরাও তাদের ছেলেমেয়েদের স্পোর্টস দেখে তারা ভীষন খুশি বলে জানান।নিবেদিতা একাডেমীর স্পোর্টসে বিভিন্ন খেলাধুলার মধ্যে ছিল হাই জাম্প, লং জাম্প,১০০ মিটার,২০০ মিটার,ডিসকাস থ্রো,বাচ্চাদের বিভিন্ন ধরনের মনমাতানো খেলা ছিল।নিবেদিতা একাডেমীর প্রিন্সিপাল লওরেঞ্জ বর্মন বলেন অত্যন্ত উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে কন কনে ঠান্ডাকে উপেক্ষা করে প্রচুর পরিমাণে ছাত্র ছাত্রীরা এই খেলায় অংশ গ্রহন করার জন্য তিনি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানান।

খেলাধূলার প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।বিদ্যালয়ের কর্ণধার প্রসূন দাস বলেন নিবেদিত একাডেমি কালিয়াগঞ্জ শহরে ইতিমধ্যেই শিক্ষার ক্ষেত্রে একটা জায়গায় পৌঁছেছে।তিনি বলেন সাধারন মানুষের সহযোগিতা তিনি বিভিন্ন ভাবে পেয়ে আসছেন বলে জানান।






