কবিতার ছন্দে জয়গান: সর্বভারতীয় স্তরে সাফল্যের শিখরে সুরাধ্যা কুন্ডু

​নিজস্ব প্রতিনিধি:-  মেধা ও সৃজনশীলতার মেলবন্ধনে আবারও উজ্জ্বল হলো বাংলার মুখ। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত ‘অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ ২০২৬’ এবং ‘উত্তরবঙ্গ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬’-এ আবৃত্তি বিভাগে প্রথম স্থান অধিকার করে অনন্য কৃতিত্ব স্থাপন করল কালিয়াগঞ্জ এর সুরাধ্যা কুন্ডু।জাতীয় ও আঞ্চলিক স্তরের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। সেখানে সুরাধ্যার সাবলীল বাচনভঙ্গি, স্পষ্ট উচ্চারণ এবং কবিতার ভাবকে নিপুণভাবে ফুটিয়ে তোলার ক্ষমতা বিচারকদের মুগ্ধ করেছে।

 

দুটি গুরুত্বপূর্ণ মঞ্চেই শীর্ষস্থান দখল করে সুরাধ্যা প্রমাণ করেছে যে নিষ্ঠা এবং নিয়মিত চর্চা থাকলে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।সুরাধ্যার এই সাফল্যে খুশির জোয়ার তার পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে। তার শুভাকাঙ্ক্ষীরা জানিয়েছেন, ছোটবেলা থেকেই কবিতার প্রতি সুরাধ্যার এক সহজাত টান ছিল। শব্দ আর ছন্দের প্রতি এই ভালোবাসাই তাকে আজ এই সম্মানের আসনে বসিয়েছে।ভবিষ্যতে সে আরও অনেক বড় মঞ্চে বাংলার সংস্কৃতিকে পৌঁছে দিক, এটাই এখন সকলের কাম্য। সুরাধ্যার উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা— “কবিতাকে ভালোবেসে এভাবেই এগিয়ে চলুক তোমার জয়যাত্রা