করণদীঘিতে শুরু হল তিন দিন ব্যাপি লোকসংস্কৃতি,আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব_

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর: ২৭জানুয়ারী: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর দিনাজপুর জেলার করণদীঘিতে তিনদিন ব্যাপী লোকসংস্কৃতি,আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব শুরু হল।এই উৎসব তিনদিন ধরে চলবে। এই সংস্কৃতি অনুষ্ঠানে হারিয়ে যাওয়া যাত্রা শিল্পকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

 

স্থানীয় ও বহিরাগত যাত্রা দলের যাত্রা পরিবেশিত হচ্ছে। মুর্শিদাবাদ থেকে আসা লোকোআঙ্গিক রায়বেশে,থাকছে আদিবাসী সমাজের লোকনৃত্য,ঝুমুর নৃত্য সহ আদিবাসী সঙ্গীত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের জেলা সভাধি পতি পম্পা পাল,করণদীঘির বিধায়ক গৌতম পাল,অতিরিক্ত জেলা শাসক,লালন পুরস্কার প্রাপ্ত বর্ষীয়ান মোখা শিল্পী শচীন্দ্র নাথ সরকার,উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট তথা বর্ষীয়ান বাউল শিল্পী তরণী সেন মহন্ত,সভাপতি করণদীঘি পঞ্চায়েত সমিতি,সমষ্টি উন্নয়ন আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন করণদীঘি ব্লকের বিভিন্ন জনপ্রতিনিধিগন। করুণ দিঘির লোকসংস্কৃতি,আদিবাসী সংস্কৃতি ও যাত্রার আসরে প্রতিদিন বিভিন্ন গ্রামাঞ্চল থেকে উৎসুক মানুষের ভিড় হয় বলে জানা যায়।