SIR-এর শুনানির কাজকর্ম খতিয়ে দেখতে মালদায় নির্বাচন পর্যবেক্ষক তন্ময় চক্রবর্তী।

মালদা: SIR সংক্রান্ত শুনানির কাজকর্ম খতিয়ে দেখতে মালদার চাঁচালে এলেন নির্বাচন পর্যবেক্ষক তন্ময় চক্রবর্তী। তিনি মালদার চাঁচল ও হরিশ্চন্দ্রপুর ব্লক পরিদর্শন করেন। সংশ্লিষ্ট ব্লক অফিসে গিয়ে ভোটার তালিকা সংশোধন ও শুনানির প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

 

পরিদর্শনকালে নির্বাচন পর্যবেক্ষক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং SIR সংক্রান্ত অভিযোগ, আবেদন নিষ্পত্তির অগ্রগতি ও শুনানির পদ্ধতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাগুলি কীভাবে দ্রুত ও স্বচ্ছভাবে সমাধান করা হচ্ছে, সে বিষয়েও তিনি গুরুত্ব দেন। এই দিনের পরিদর্শনের মালদা জেলা ইলেকশন পর্যবেক্ষক IAS তন্ময় চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন চাচল মহকুমা শাসক ঋত্বিক হাজরা সহ প্রশাসনিক আধিকারিকেরা।