.অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, চালু হতে চলেছে রাধিকাপুর_ ব্যাঙ্গালুরু(এস এম ভি টি)এক্সপ্রেস

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ৯ জানুয়ারী:অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান।উত্তর দিনাজপুর জেলার মানুষের দাবিকে মান্যতা দিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের তৎপরতায় ভারত_ বাংলাদেশ সীমান্তের প্রান্তিক স্টেশন রাধিকাপুর_ব্যাঙ্গালুরু(এস এম ভি টি)এক্সপ্রেস চালু হতে চলেছে বলে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানান।রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন উত্তর দিনাজপুর জেলার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল তাদেরকে চিকিৎসার জন্য কিংবা পড়াশুনার জন্য ব্যাঙ্গালুরুতে যেতে গেলে হাওড়ায় গিয়ে ব্যাঙ্গালোর গামী ট্রেন ধরতে হত। বর্তমানে রাধিকাপুর অথবা কালিয়াগঞ্জ অথবা

 

রায়গঞ্জ স্টেশন থেকে ট্রেনে চাপলে এক ট্রেনেই ব্যাঙ্গালোরে গিয়ে সহজেই পৌঁছে যাওয়া যাবে। সাংসদ কার্তিক পাল বলেন যশস্বী প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর বদান্যতায় এবং কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ঐকান্তিক ইচ্ছায় এবং রায়গঞ্জ সাংসদ এলাকার সাধারন মানুষের আশির্বাদ পাওয়ার কারনেই আমি সাংসদ হিসাবে এই ট্রেনটি আনতে পেরেছি।কার্তিক পাল বলেন প্রথম অবস্থায় ট্রেনটি সপ্তাহে একদিন করে রাধিকাপুর থেকে ছাড়বে।

আগামী ১৭ ই জানুয়ারি ভারতের যশস্বী প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি মালদা থেকে এর উদ্বোধন করবেন।এই ট্রেনটি প্রতি রবিবার রাধিকাপুর থেকে ছাড়বে এবং ব্যাঙ্গালুরু থেকে ট্রেনটি প্রতি বৃহস্পতিবার করে রাধিকাপুরের উদ্দেশ্যে রওনা দেবে। রায়গঞ্জের সাংসদ কার্তিক।পাল আরো বলেন কামাখ্যা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার ট্রেনটির আলুয়াবারি রেল স্টেশনে স্টপেজ দেবে বলে রেল দপ্তর থেকে হাজী অনুমোদন এসেছে। রাধিকাপুরবেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনটি রেল দপ্তর থেকে আজই অনুমোদন হয়ে আসায় উত্তর দিনাজপুর জেলার মানুষ রায়গঞ্জের সংসদকে অভিনন্দন জানান। কালিয়াগঞ্জ রেল রূপায়ণ ও উন্নয়ন কমিটির পক্ষ থেকে রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকে দাবি জানানো হয়েছিল রাধিকাপুরব্যাঙ্গালুরু একটি এক্সপ্রেস ট্রেন চলে।আজ রায়গঞ্জের সাংসদের তৎপরতায় এই ট্রেন চালু হতে চলেছে এই খবরের জন্য তাকে কালিয়াগঞ্জ রেল রূপায়ণ ও উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক তপন চক্রবর্তী এবং প্রসূন দাস উভয়েই সাংসদ কার্তিক পালকে অভিনন্দন জানায়।