রাজ্য রেল মন্ত্রী রবনীত সিং বিট্টুর কাছে বিভিন্ন স্টেশনে দূরপাল্লা ট্রেন স্টপেজের দাবি জানিয়ে স্মারক লিপি দিলেন রায়গঞ্জের সাংসদ

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১২ ডিসেম্বর:শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সাংসদ দিল্লিতে কেন্দ্রের রেল দপ্তরের রাষ্ট্র মন্ত্রী রবণিত সিং বিট্টুর কাছে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন রেল স্টেশনে দুর পাল্লার ট্রেন স্টপেজের দাবি জানিয়ে একটি স্মারক লিপি দিলেন।রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন জেলার ইসলামপুরের আলুয়াবাড়ি রেলস্টেশনে দার্জিলিঙ মেই ল,পদাতিক এক্সপ্রেস,হলদিবাড়ি_শিয়ালদা ইন্টার সিটি এক্সপ্রেস এবং

বন্দে ভারত এক্সপ্রেস স্টপেজের দাবি যেমন জানিয়েছেন তেমনি ডাল খোলা স্টেশনে দেওঘর_ আগরতলা সাপ্তাহিক এক্সপ্রেস,কামরূপ এক্সপ্রেস, চেন্নাই_কামাখ্যা এক্সপ্রেস,নর্থইস্ট এস এফ এক্সপ্রেস, কানকি স্টেশনে শিলিগুড়ি_বালুরঘাট এক্সপ্রেস, বাঙাল বাড়িতে রাধিকাপুর হাওড়া (কুলিক এক্সপ্রেস) এবং রাধিকাপুর চিতপুর এক্সপ্রেসের স্টপেজ, ব্যান্ডেল জংশনে রাধিকাপুর_হাওড়া স্টপেজের দাবির সাথে বারসই জংশনে ডিব্রুগড়_রাজধানী এক্সপ্রেস এবং এনজিপি পার্টনা বন্দে ভারত এক্সপ্রেস এর স্টোপেজের দাবি জানান এই সমস্ত

এলাকার মানুষদের দূরপাল্লা ট্রেনে যাবার গন্তব্যস্থলে যাবার কারনে।রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল জানান তিনি কেন্দ্রের রেলের রাষ্ট্র মন্ত্রীকে এই সমস্ত এলাকার মানুষদের দীর্ঘ দিনের অসুবিধার কথা বুঝিয়ে বললে রেল মন্ত্রী মনোযোগ সহকারে শোনার পর বলেন তিনি রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকে বলেন তার

দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনার আস্বাস দেন বলে সাংসদ কার্তিক পাল শুক্রবার এই প্রতিবেদককে জানান।রায়গঞ্জের সাংসদ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাংসদ হিসেবে যে ভাবে প্রায় প্রতিদিন বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরে গিয়ে সেই দপ্তরের মন্ত্রীর সাথে দেখা করে পিছিয়ে থাকা উত্তর দিনাজপুর জেলাকে সামনের সারিতে আনার চেষ্টা করেছে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার মানুষ দুহাত ভরে রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকে তার এইধরনের প্রচেষ্টাকে অভিনন্দন জানাচ্ছে সাধারন মানুষ।