তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ূন কবিরের বিরুদ্ধ্যে সম্প্রীতি নষ্টের চেষ্টার কারনে হুমায়ূনের বিরুদ্ধে কালিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের বিজেপির

_তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর১০ ডিসেম্বর;মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নুতন করে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ূন কবীর।এই অভিযোগ কে সামনে রেখে মুর্শিদাবাদের ভরত পুরের বিধায়ক হুমায়ূন

 

বিজেপি নেতা প্রদীপ সরকারের দাবি মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ূন কবীর বহিষ্কার হবার পর যে ধরনের বক্তব্য রাখছেন তাতে করে সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং বাংলা জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও অশান্তির পরিবেশ তৈরি হয়েছে।ভারতীয় ন্যায় সংহিতা (২০২৩)অনুসারে অবিলম্বে ভরতপুরের তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ূন কবীরের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবী জানাচ্ছে বিজেপি নেতা প্রদীপ সরকার। মুর্শিদাবাদ জেলার জলঙ্গি বিধান সভার প্রাক্তন বিধায়ক(ভারতীয় জনসংঘ) প্রয়াত প্রফুল্ল কুমার সরকারের পুত্র ২০১৬ সালে রায়গঞ্জ বিধানসভা আসনে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিত করে।এদিন কালিয়াগঞ্জ থানায় তৃণমূলের বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীর সম্পর্কে বলতে গিয়ে বিজেপি নেতা প্রদীপ সরকার বলেন হুমায়ূনের সাম্প্রতিক সময়ের কিছু বক্তব্য সারা বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা ঘৃণ্য চক্রান্ত সৃষ্টি করেছে বলে তিনি মনে করেন।