লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্ম জয়ন্তী অনুষ্ঠানে বিদেশী পণ্য বর্জনের ডাক দিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর ১৭ নভেম্বর:সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে স্বদেশী দ্রব্য ক্রয় ও ব্যবহার এবং বিদেশী পণ্য বর্জনের ডাক দিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।সোমবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুষ্ঠিত লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে রায়গঞ্জের সাংসদ তার বক্তব্যে বলেন সারা ভারত বর্ষের সাথে তাল মিলিয়ে আজ উত্তর দিনাজপুর জেলাতেও লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে।সর্দার বল্লভ ভাই প্যাটেলের লক্ষ্য ছিল এক ভারত, শ্রেষ্ঠ ভারত এবং বিকশিত ভারত।

ভারতের যশস্বী প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ বিকশিত ভারত গড়তে গেলে প্রয়োজনআত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ভারত গড়তে গেলে সবার আগে প্রয়োজন দেশীয় পণ্য ব্যবহারের সাথে সাথে বিদেশী পণ্য বর্জন।

 

আজ লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম শতবর্ষে আসুন যুব সমাজকে শক্তি যোগাতে নেশা মুক্ত ভারত গড়ে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম শতবর্ষকে স্বার্থক করে তুলি সমাজের সবার সহযোগিতায়।