কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল রূপায়ণ ও উন্নয়ন কমিটির উদ্যোগে রায়গঞ্জের সংসদ কার্তিক পলের নিকট দাবি পত্র পেশ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩ অক্টোবর: মহা অষ্টমীর দিন রাত্রে কালিয়াগঞ্জ_বুনিয়াদ পুর রেল রূপায়ণ ও উন্নয়ন কমিটির সদস্যরা রায়গঞ্জের সাংসদের কালিয়াগঞ্জের বাড়িতে গিয়ে ছয় দফা দাবিপত্র পেশ করেন। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের কাছে ছয় দফা দাবি জানান কালিয়াগঞ্জ_ বুনিয়াদপুর রেল উন্নয়ন ও রূপায়ণ কমিটির যুগ্ম সম্পাদক প্রসূন দাস।তিনি বলেন অবিলম্বে কালিয়াগঞ্জ_ বুনীয়াদপুর রেল পথের বন্ধ থাকা কাজ শুরু করতে হবে,রাধিকপুর থেকে দিল্লি গামী এক্সপ্রেস ট্রেনের এক দিনের পরিবর্তে পূর্বের মত ছয় দিন করতে হবে,কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের বান্ডেলে স্টপেজ দিতে হবে,এবং রাধিকাপুর _ ব্যাঙ্গালোর একটি দক্ষিণ ভারতে যাবার জন্য ট্রেন দিতে হবে।

রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন আপনারা শুনে আনন্দিত হবেন খুব শীঘ্রই রাধিকাপুর _ বারসই এর মধ্যে ডাবল লাইনের কাজ শুরু হবে এই ডাবল লাইনের কাজ শেষ হলে রাধিকাপুর থেকে অনেক ট্রেন যাতায়াত করবে আগামী দিনে।কালিয়াগঞ্জ_ বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে তিনি জানান।

রায়গঞ্জের সাংসদ।কার্তিক পাল বলেন রাধিকাপুরে দুটি রেল লাইন বসানোর কাজ শুরু হয়ে হয়েছে।এই দুটি রেল লাইনের কাজ শেষ হলেই দুরপল্লার ট্রেন রাধিকাপুর থেকে যেতে কোন অসুবিধা থাকবেনা।সাপ্তাহিক যে ট্রেনটি সপ্তাহে একদিন দিল্লি যাচ্ছে রাধিকা পুড়ে পিক এবং সিকের কাজ শেষ হলেই দিল্লির ট্রেনটি সপ্তাহে অতিরিক্ত আরো দুইদিন চালানো যেতে পারে বলে তিনি মনে করেন।কালিয়াগঞ্জ _ বুনিয়াদপুর। রেল রূপায়ণ ও উন্নয়ন কমিটির সদস্যদের মধ্যে ছিলেন ড :কাঞ্চন দে,ভানু প্রতাপ শর্মা,অরুন দত্ত এবং ভবেশ ভট্টাচার্য।

![]()
