বাজারের আবর্জনা মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের ভেতরে ফেলায় বেরহচ্ছে দুর্গন্ধ,সাধারন মানুষ ক্ষুব্ধ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ২০ সেপ্টেম্বর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির একটি পবিত্র স্থান হলেও পাশের মহেন্দ্রগঞ্জ বাজারের রাস্তার ধারের কতিপয় ব্যবসায়ী তাদের সমস্ত নোংরা আবর্জনা নাট মন্দিরের ভেতরে ফেললে সেখানে ষাঁড় এসে নোংরা ছড়িয়ে ছিটিয়ে নাট মন্দির এলাকার সৌন্দর্য্য যেমন নষ্ট করছে তেমনি পাশদিয়ে কোন মানুষ যেতে পারছেনা পচা জিনিসের দুর্গন্ধের কারনে।মহেন্দ্রগঞ্জ বাজার এলাকার সাধারণ মানুষের বক্তব্য নাট মন্দিরের একটা নির্বাচিত কমিটি আছে তারা ব্যাপারটা দেখুক।

ব্যবসায়ীরা কেন অন্যত্র নোংরা না ফেলে নাট মন্দিরের এলাকায় নোংরা ফেলবে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।কালিয়াগঞ্জ ৬৪ প্রহর নাম যজ্ঞ সমিতির সাধারণ সম্পাদক খোকন সরকারকে এ ব্যাপারে জিজ্ঞাস করলে তিনি বলেন যদি কেও বাজারের পচানোংরা জিনিস নাট মন্দিরের এলাকার মধ্যে ফেলে এলাকার পবিত্রতা নষ্ট করে এটা কোন ভাবেই মেনে নেওয়া যায়না।কারন নাট মন্দিরে অনেকেই বিকেলে চেয়ারে বসে সময় কাটান বয়স্ক নাগরিকগণ।সেখানে যদি বাজারের আবর্জনা পরে থাকে তাহলে এটা দুর্ভাগ্যজনক ব্যাপার।সম্পাদক খোকন সরকার বলেন আগামী কাল তিনি প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন বলে এই প্রতিবেদককে প্রতিশ্রুতি দেন।




