উত্তর দিনাজপুর জেলার জেলা শাসকের সই জাল বিভিন্ন প্রকল্পের কয়েক কোটি টাকা নয়ছয়
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর১৬ সেপ্টেম্বর জেলাশাসকের সই জাল করে সরকারি বিভিন্ন প্রকল্পের চার কোটি টাকা তছরুপের অভিযোগে জেলাশাসক দপ্তরের হেড ক্লার্ক কাম ক্যাশিয়ার ও কম্পিউটার অপারেটরকে গ্রেফতার করলো রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম সুব্রত চন্দ(৫৪) বাড়ি রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত কমলা বাড়ি এক গ্রাম পঞ্চায়েতের চন্ডীতলা এলাকায়। দেবদ্বীপ ভট্টাচার্য (৩৪) বাড়ির রায়গঞ্জ শহরের কলেজ পাড়া এলাকায়, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ৩৬১ (৫)/৩১৮ (৪)/৩৩৬(৩)/৩১০(২)৬১(২) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন ধৃতদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে

বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর নীলাদ্রি সরকার বলেন, “ধৃতদের বিরুদ্ধে সরকারি টাকা তছরুপ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ” পুলিশের গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, অ্যানিমিয়া কন্ট্রোল ব্যাংক একাউন্ট সহ একাধিক প্রকল্পে দফায় দফায় জেলাশাসকের সই জাল করে প্রায় ৪ কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে তোলা হয়। সম্প্রতি কুড়ি লক্ষ টাকা সংখ্যালঘু দপ্তরের নাম করে জেলাশাসকের সই জাল করে ট্রেজারি অফিসে জমা দিতেই ধরা পড়ে যায় ধৃত জেলা শাসক দপ্তরের ক্যাশিয়ার সুব্রত চন্দ। টেজারী অফিসারসহ একাধিক দপ্তরের আধিকারিকরা জেলা শাসককে বিষয়টি জানালে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন এরপর অভিযুক্ত ক্যাশিয়ার ও কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অতিরিক্ত জেলা শাসক অভিযোগের ভিত্তিতে গতকাল গভীর রাতে দুইজনকে গ্রেফতার করে এদিন আদালতে পেশ করে।




![]()
